বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাদকসহ মহিলা লীগ নেত্রী ও সহযোগী গ্রেপ্তার, পালিয়েছেন স্বামী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৭, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ

 

মোঃ শাকিল হাসান : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে নিলুফা ইয়াসমিন (৪৫) নামে এক মহিলা আওয়ামী লীগ নেত্রী ও তার সহযোগীকে। শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী। এসময় নিলুফার স্বামী মাদক কারবারি হিসেবে পরিচিত মিনার মিয়া কৌশলে পালিয়ে যায়।গ্রেপ্তার নিলুফা ইয়াসমিন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য এবং তার সহযোগী সাব্বিরুল আলম (৪০)।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মামলা করেছে। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে— ৯৬ বোতল ফেনসিডিল, ৩০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন, নগদ টাকা ৩,৮০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে। মাদক ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বৈষম্যবিরোধী ছাত্রদের চাপের মুখে ঝিনাইদহ জেলা প্রশাসক ৩ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ

ট্রাম্পের অভিবাসী নির্বাসনের বিরুদ্ধে হেলির হু’ মকি

কাশিয়ানীতে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি খালের বাঁধ অপসারণ 

বগুড়া জেলা পরিষদে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

ভাষা শহীদদের স্মরণে বেনাপোল সীমান্ত প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি 

কালকিনিতে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ উখিয়া উপজেলা কমিটির অনুমোদন; সভাপতি ছোটন, সা. সম্পাদক দেলোয়ার

সিদ্বিরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শান্তিপূর্ণ গণসংযোগ চলাকালে পুলিশের বাঁধা

বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি মনিরুল আলম, সম্পাদক আবু নাছের

আমতলীতে শিক্ষার্থীরা শুনল যুদ্ধকালীন বীরত্বগাঁথা