বাংলাদেশ সকাল
শনিবার , ১৮ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাদক ব্যবসায়ীর হামলায় ডিবি পুলিশের সদস্য সহ আহত ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৮, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ

তাওহীদুল ইসলাম শুভ, পাথরঘাটা (বরগুনা)॥ মাদক অভিযান পরিচালনার সময় গোয়েন্দা পুলিশের সদস্যসহ ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক ব্যবসারা। শনিবার পৌনে ৩টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আহতরা হলো, বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের সদস্য মো. প্রিন্স (৩০), ডিবি সোর্স রিপন ও সাগর। এদের মধ্যে রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম হাওলাদার।

এ ঘটনায় অভিযুক্তরা হলো মুন্সিরহাট এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সৈকত ও আব্দুর রব সহ কয়েকজন স্থানীয় বখাটে।

জানা গেছে, চিহ্নিত মাদক ব্যবসায়ী সৈকতকে ধরতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ পাথরঘাটা উপজেলার মুন্সির হাট বাজার এলাকার জাকারিয়ার চায়ের দোকানের আসেপাশে অবস্থান নেয়। এসময় সৈকত ঐ দোকানেই মাদক বেচাকেনা করছিল। তখন দুজন গোয়েন্দা পুলিশ সৈকতকে ঝাপটে ধরলে আত্মরক্ষার জন্য পকেট থেকে ছুরি বের করে গোয়েন্দা পুলিশ সদস্যদের উপর এলোপাতাড়ি ভাবে আঘাত করে। তখন অন্য সদস্যরা দৈড়ে আসলে সৈকত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

স্থানীয়দের জানা যায়, সৈকতের নেতৃত্বে কিছু কিশোর গ্যাং মাদক ব্যবসায়ের সাথে সরাসরি জড়িত। এদের বিরুদ্ধে পাথরঘাটা থানায়, মাদক, মারামারি, কিশোরী অপহরণের হুমকি, ইভটিজিং সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, এই সৈকতের ভয়ে তার বিরুদ্ধে কেহ মুখ খুলতে চায়না।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকার জাকারিয়ার চায়ের দোকানে আসামী আছে কিনা এটা যাচাই করতে গেলে তারা গোয়েন্দা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এঘটনায় জিঙ্গাসাবাদ এর জন্য চায়ের দোকানিকে আটক করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর বাবদ ঘুষ, ফেরত দিয়ে মহানুভবতার পরিচয় দিলেন শ্রাবণী রায় 

মাদক বিরোধী অভিযান, দুই জনের কারাদণ্ড

দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে ০৭ জন আসামী আটক

শেরপুর জেলা আ.লীগকে হাইব্রিড মুক্ত করার অঙ্গিকার নতুন সা. সম্পাদক ছানু’র

রাণীনগর দলিল লেখক সমিতির সভাপতি-সম্পাদক সাময়িক বরখাস্ত

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু 

‘আমাদের দেশের রক্তে বিষ প্রয়োগ’, অবৈধ অভিবাসীদের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প

পাবনার ঈশ্বরদীতে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

কোটচাঁদপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন

সাবেক এমপি আফিলসহ ১১ জনের বিরুদ্ধে মামলা