বাংলাদেশ সকাল
বুধবার , ১১ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাদারীপুরের ঐতিহ্যবাহী রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১১, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ

 

রতন দে, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার ঐতিহ্যবাহী রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনের এসএসসি ২০১০ ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী জার্মান প্রবাসী মোঃ সাহাবুদ্দিন মিয়া,প্রাক্তণ শিক্ষার্থী সরকারি রাজৈর কলেজের শিক্ষক নিত্যানন্দ হালদার, বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক আব্দুস সালাম মোল্লা, প্রাক্তণ প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, প্রাক্তণ শিক্ষক সুব্রত কুমার মজুমদার, বাজিতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার রায় প্রমুখ। অতিথীদের ফুলেল শুভেচ্ছা ও ব্যাচ পরিয়ে দেন আয়োজক কমিটির সদস্যরা।

পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সজল কুমার মন্ডলের সভাপতিত্বে ও শিশির ভক্তের অনুষ্ঠান সঞ্চালনায় ১০জুন মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ ও পুরষ্কার বিতরণী সভা।

 

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এসএসসি ২০১০-ব্যাচের শিক্ষার্থী তৃপ্তি বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক চাঁদমোহন রায়,শিক্ষক শচীন বেপারী, শিক্ষক মনোতোষ সাহা লিটন,শিক্ষক চিত্তরঞ্জন বাড়ৈ, সিনিয়র শিক্ষক নারায়ণ চন্দ্র কর্মকার ও বাজিতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ঝুমুর মন্ডল,প্রাক্তণ শিক্ষার্থী জহিরুল ইসলাম ও মঞ্চের অতিথীবৃন্দ।

বক্তারা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা পরিবারের প্রয়াত সদস্য ও বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন এবং বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রাক্তণ শিক্ষার্থীদের নানা আয়োজনে বিদ্যালয়টি যেন নবজীবনে ফিরে এসেছিল এবং প্রাক্তণ শিক্ষার্থীরাও ফিরে পেয়েছিল মধুময় জীবন।অনুষ্ঠানে প্রাক্তণ শিক্ষার্থীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে সারাদিন আনন্দে মেতে উঠেছিল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে মসজিদে মসজিদে ঈদুল ফিতরের নামাজ : খুশির আমেজ মুসল্লীদের 

কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মামলায় আসামী যুবলীগ নেতা, গ্রেফতার-৩

ইউপিডিএফ সন্ত্রাসীগোষ্ঠির হাতে তিন বাঙ্গালী জখম

শারদীয় দুর্গাপূজা শান্তি পূর্ণ ভাবে উদযাপন করা হবে -ইউএনও রকিবুল হাসান 

বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

প্রাথমিকের শূন্যপদ পূরণের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন

গঙ্গাচড়ায় শীতার্তদের মাঝে এনজিও ফেডারেশন (এফএনবি’র) শীতবস্ত্র বিতরণ

ইসলামের দৃষ্টিতে জন্মদিন পালন

লক্ষাধিক তীর্থযাত্রী ও ভি আইপিদের ভিড়ের মধ্যে সমাপ্তি হতে চলেছে গঙ্গা সাগর মেলা

রাণীনগরে নাজাতুল উম্মাহ্ মহিলা মাদ্রাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত