বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাদ্রাসা ভবন করে দিল চিনা কোম্পানী, এলাকায় আনন্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ

 

তামান্না ইসলাম, আমতলী (বরগুনা) : বরগুনার আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ নেছারিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নতুন ভবন নির্মাণ করে দিয়েছেন চীনের নরিনকো ইন্টারন্যাশনাল কো-অপারেশন লিমিটেড নামের একটি চিনা কোম্পানী।

মঙ্গলবার বিকেলে ওই ভবনের উদ্বোধন করেছেন কোম্পানীর ডিপুটি ডাইরেক্টর মি. য়ু। একই সঙ্গে ওই মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেছে। চিনা কোম্পানীর এমন মহতি উদ্যোগে আনন্দিত ওই এলাকার কয়েক হাজার মানুষ।

জানা গেছে, ১৯৯৯ সালে আমতলী উপজেলার সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ গ্রামে মরহুম মৌলভী নুরুল ইসলাম একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। জোড়াতালি দিয়ে ওই মাদ্রাসাটি গত ২৩ বছর ধরে চলে আসছে। গত বছর নভেম্বর মাসে নরিনকো ইন্টারন্যাশনাল কো-অপারেশন লিমিটেড নামের একটি চিনা কোম্পানীর ডিপুটি ডাইরেক্টর মি. য়ুর মাদ্রাসাটির জরাজীর্ণ অবস্থা নজরে আসে । তিনি ওই মাদ্রাসাটির ভবন নির্মাণের উদ্যোগ নেন। গত ডিসেম্বর মাসে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে মাদ্রাসা ভবনের নির্মাণ কাজ শেষ করেন। মঙ্গলবার ওই মাদ্রাসার ভবনের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ (ব্যাগ, খাতা, কলম, বক্স, রঙ্গিন পেনসিল) বিতরণ করা হয়। কোম্পানীর ডিপুটি ডাইরেক্টর মি. য়ু এ ভবনের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মি. যু ,মি. ওয়াং, মি.উইলসন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী, আমতলী থানার এসআই মোঃ সিদ্দিকুর রহমান, এসআই দাউদুর রহমান, সাংবাদিক রিপন মুন্সি, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য মোশাররফ মৃধা, সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও মাদ্রাসার প্রধান শিক্ষক নেছার উদ্দিন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রধান উপদেষ্টাসহ ১৩ উপদেষ্টার সাভারে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা

ঈদগাঁওতে মাদক ও অপরাদ প্রতিরোধ বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত 

জয়পুরহাটে নানা আয়োজনে মহান মে দিবস পালন

লালমনিরহাটে মেয়ে হতে ছেলেতে রূপান্তরিত খাদিজা

লুট হওয়া মোবাইলসহ সরঞ্জাম উদ্ধার করে ফেরত দিলো বৈষম্যবিরোধী ছাত্রসমাজের এক শিক্ষার্থী

রাণীনগরে রাতে পুকুর খননে প্রশাসনের হানা

গুরুদাসপুরে টিসিবির পণ্যে ওজন কম দেওয়ার অভিযোগ 

ইসরাইলী গণহত্যা বন্ধের প্রতিবাদে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৩য় ধাপে তুরস্ক দূতাবাসে ফারাজ করিম চৌধুরীর প্রেরিত ৩ কোটি টাকার পণ্যসামগ্রী

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র হ’ ত্যা মামলায় গ্রেপ্তার ১