বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৭ জুন ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মায়ের অভিযোগে ছেলের কারাদন্ড 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৭, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ

 

ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার পৌরসভা গ্রীনরোডে বসবাসরত মায়ের অভিযোগের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় আটক হয়ে মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পেলেন ফাহিম হাসান (২৩) নামের এক যুবক।

পরিবার সূত্রে জানা গেছে, মৃত আব্দুল্লার ছেলে ফাহিম হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রতিদিনের মতো গত ২৬ জুন (বৃহস্পতিবার) রাতেও সে মাদক সেবন করে বাসায় ফেরে এবং মা ছালমা বেগম ও বোনের ওপর শারীরিক নির্যাতন চালায়। টাকা না দেওয়ায় ঘরের আসবাবপত্র ভাঙচুরও করে।

পরিবারের অসহায় মায়ের অভিযোগে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। ফুলপুর থানার ওসি আব্দুল হাদির দিকনির্দেশনায় এসআই আনোয়ার পুলিশের একটি ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন। ফাহিমকে ঘটনাস্থল থেকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভুক্তভোগী মা, বোন এবং ভগ্নিপতির জবানবন্দির ভিত্তিতে এবং ঘটনাস্থলে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ফাহিমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি ফাহিমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাথরঘাটা-বামনা জনগণের মাওলানা শামিমের ফ্রী মেডিকেল ক্যাম্প

ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়; দু’পুলিশ কর্মকর্তা ও সাবেক কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিএমএসএস’র রাজশাহী বিভাগীয় সভাপতির জেলা আ.লীগ নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ 

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে শিশুর মৃত্যু 

যশোরের শার্শায় কে ধরবে নৌকার হাল, আমলনামা নিয়ে শঙ্কিত

যশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসাবে নিয়োগ পেলেন রওনক জাহান

ছাত্র-জনতার অসহযোগ আন্দোলন সড়ক অবরোধ করে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল 

অসহায় দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে বেনাপোল সমাজকল্যাণ সংস্থার ঈদ সামগ্রী বিতরণ 

ভারত সফরে সরকার বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেএসএস সন্তু গ্রুপের নেতারা

কোটচাঁদপুরে দুই সাবেক সংসদ সদস্য ও সাবেক পুলিশ সুপার আলতাফ সহ ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা