বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাহমুদুর রহমান সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি :

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার বরগুনার আমতলী ডাকবাংলো সড়কের সামনে পাঠক মেলার উদ্যোগে মানববন্ধন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিক, শিক্ষক ও সুশীল নাগরিকরা অংশ নেয়।

জানাগেছে, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহারের দাবীতে আমতলী পাঠক মেলার উদ্যোগে মানববন্ধন করা হয়। আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার মানববন্ধনে সভাপতিত্ব করেন।

দৈনিক আমার দেশ পত্রিকার আমতলী প্রতিনিধি রাশিমুল হক রিমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চ্যানেল আমতলীর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ নাসির, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক এইচ,এম কাওসার মাদবর, প্রেসক্লাব সহ-সভাপতি এমএম নাসির মাহমুদ, সাংবাদিক ইকবাল তালুকদার, জেষ্ঠ্য প্রভাষক জয়নুল আবেদীন, মোঃ হোসাইন আলী কাজী, সাংবাদিক জিয়া উদ্দিন সিদ্দিকী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এইচএম দেলোয়ার,মাহবুবু বিশ্বাস টিটো, রিপন মুন্সি, বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সায়মন এইচএম রাসেল, আল আমিন বাবু, ফখর উদ্দিন তহসিন, ইমরান হোসাইন, মিথুন কর্মকার,, সোহেল রহমান, গাজী নাশির ও সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে বাংলাদেশ সমাচার পত্রিকার ৯’ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভুরঙ্গামারীতে বাথরুমে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় মাদ্রাসা শিক্ষক 

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা নওশের আলীর উঠান বৈঠক

আসছেন বাংলা একাডেমির মহাপরিচালক; ঈদগাঁওতে প্রথম সাহিত্য সম্মেলন ২৩ ডিসেম্বর 

যশোরে পাওনা টাকা চাওয়ায় ছেলেকে অপহরণ, আদালতে মামলা 

জাকির হোসেন রানা বিপিটিএ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

কাশিয়ানীতে খুন ও ডাকাতির মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বোদা ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

ঈদগাঁওতে ঊষা আর্টস ইনস্টিটিউটের একুশে ভাষা ও সংস্কৃতি মেলা ২৪ ফেব্রুয়ারী

পঞ্চগড়ে ইএসডিওতে মূল দলিল জমা দিয়ে ফেরত না পাওয়ার অভিযোগ