বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাহে রমজানে গঙ্গাচড়া কেন্দ্রীয় বাজার মসজিদের আয়োজনে দোয়া ও ইফতার অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১১, ২০২৫ ৩:৪০ পূর্বাহ্ণ

 

সবুজ মিয়া, রংপুর ব্যুরো :

রংপুরের গঙ্গাচড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত গঙ্গাচড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আনন্দঘন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে গঙ্গাচড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি ।

ইফতার পূর্ব মুহূর্তে মাহফিলে মসজিদের উন্নয়ন পরিকল্পনা ও রমজান মাসের ফজিলত নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও মসজিদ কমিটির সভাপতি মাহমুদ হাসান মৃধা। ইফতার মাহফিলে রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে রমজানের সৌন্দর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

এছাড়া এ সময় বক্তব্য রাখেন মসজিদের পেশ ইমাম অধ্যক্ষ মাওলানা আব্দুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকীম, গঙ্গাচড়া ৪নং ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু প্রমূখ। অধ্যক্ষ মাওলানা রোকনুজ্জামান ও ডাক্তার আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় ইফতার মাহফিলে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।

প্রধান অতিথির বক্তব্যে জানান, উপজেলার কেন্দ্রে অবস্থিত বাজার জামে মসজিদের উন্নয়নে তিনি সরকারি বরাদ্দ থেকে তিন লক্ষ টাকা অনুদান দিবেন মর্মে আশ্বাস প্রদান করেন । উল্লেখযোগ্য যে, এই দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করেন এবং একে অপরের সঙ্গে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ গুদামে আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে

বাগমারায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে ধুম্রজাল

সামেক এর অধ্যক্ষ ডা: রুহুল কুদ্দুস এর বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

ঠাকুরগাঁও-৩ আসনে আ’লীগের মনোনয়ন যুদ্ধে মেয়র মোস্তাফিজুর 

যশোরে মোটর সাইকেল চুরির মাস্টার চাবি ও চোরাই মোটর সাইকেলসহ চোর চক্রের ০২ সদস্য আটক

যশোরে হাজিরা দিতে এসে স্ত্রীকে মারধর; ক্ষমা চেয়ে গণপিটুনি থেকে বাঁচলেন স্বামী

সার্ভারে ত্রুটি, পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করতে পারছেনা প্রার্থীরা

ইমরান খানকে দশ বছরের জেল দিয়েছে পাকিস্তানের আদালত

সংখ্যালঘু নয় আমরা সবাই ভাই ভাই : কর্ণেল সানবীর 

ফেসবুক স্টাটাস দেওয়াকে কেদ্র করে মারামারিতে আহত যুবক; আদালতে মামলা