বাংলাদেশ সকাল
সোমবার , ৭ আগস্ট ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সার্ভারে ত্রুটি, পুলিশ ভেরিফিকেশন ফরম দাখিল করতে পারছেনা প্রার্থীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৭, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ

এ এম ফাহাদ॥ ৩২ হাজার শিক্ষক নিয়োগের লক্ষ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম (ডি-রোল) অনলাইনে দাখিল করার সময় বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

গত বৃহস্পতিবার (৩ আগষ্ট) প্রতিষ্ঠানটির শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার পরিচালক কাজী কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ/সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফরম (ডি-রোল) অনলাইনে পূরণ করে আবশ্যিকভাবে অনলাইনে দাখিল করার সময় ২৭ জুলাই পর্যন্ত নির্ধারিত ছিল। ৯৩০ জন প্রার্থী ভুল ফরম দাখিল করায় তা আবার ফেরত পাঠানো হয়। প্রার্থীগণের সুবিধার্থে অনলাইনে ভি-রোল ফরম পুনরায় দাখিলের সময়সীমা আগামী ১০ আগষ্ট রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো। নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে কোন প্রার্থী ডি-রোল ফরম দাখিল না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।

কিন্তু সার্ভার ত্রুটির কারনে ভি-রোল ফরম কেউ দাখিল করতে পারেনি।এনটিআরসিএ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে,তারা জানান সার্ভার ত্রুটির কারনে তথ্য মাইগ্রেট সহ কোন কাজ করা যাচ্ছে না।তবে যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা চলছে। কর্তৃপক্ষ ত্রুটির কারণ চিহ্নিত করতে সক্রিয়ভাবে কাজ করছে।খুব শীঘ্রই সার্ভার ত্রুটি সমাধান হতে পারে বলে জানা গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুর জেলা প্রশাসকের বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভা

এআইআইবি’কে কয়লা ও গ্যাসভিত্তিক জ্বালানীতে বিনিয়োগ থেকে সরে আসার দাবিতে নাগরিক পদযাত্রা

জগন্নাথপুরের হবিবপুর শাহপুর গ্রামের ভূমি সংক্রান্ত বিষয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রবাসী পরিবারের 

ঈদগাঁওতে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত

বোদায় গাজর মার্কা’র উঠান বৈঠক

দিরাইয়ের পেরুয়া গ্রামে হামলার ঘটনায় চরনারচর ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

আমতলীতে যুবদল নেতার উপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দেবহাটায় পুলিশের অভিযানে ভারতীয় ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্র; আহত ২

শৈলকুপা নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ ও বাড়ি ফেরার দাবীতে মানববন্ধন