বাংলাদেশ সকাল
সোমবার , ৫ ডিসেম্বর ২০২২ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মিথ্যা মামলা দিয়ে প্রতারণা, বাদীর ১৫ দিনের কারাদণ্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ

 

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা)॥ বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জমির মালিকানা না হওয়া সত্ত্বেও প্রতারণা করে টাকা নিয়ে জমি বিক্রি ও দলিল রেজিস্ট্রি করেছে মর্মে বাদী আব্দুর রশিদ একটি মিথ্যা মামলা দায়ের করেন।

আলালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক বাদীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার ৪২নং বড় নিশান বাড়িয়া মৌজার,এসএ ১৯৪, ১৯৫, ১৯৬নং খতিয়ানে ৩০টি দাগ উল্লেখ পূর্বক জমির মালিকানা না থাকা সত্ত্বেও প্রতারণা করে টাকা নিয়ে উপজেলার ছোট আমখোলা গ্রামের বাসিন্দা ক্বারি আব্দুর রাজ্জাক, সিদ্দিকুর রহমান ও আব্দুল হক সাব কবলা মূলে একই এলাকার আব্দুর রশিদের কাছে জমি বিক্রি ও দলিল রেজিস্ট্রি করেছেন।

এমন অভিযোগ এনে আব্দুর রশিদ বাদী হয়ে ২০২০ সালে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী অ্যাড. বাকের খানের মাধ্যমে সি.আর ৪৮৫নং ও ৪২০ ধারায় উল্লেখিত ওই তিন জনকে আসামি করে একটি প্রতারণা মামলা দায়ের করেন।

উক্ত মামলায় বাদীর উল্লেখিত বিষয়টি আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ায় আজ সোমবার (৫ ডিসেম্বর) বাদী আব্দুর রশিদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে বরগুনা জেল হাজতে পাঠানোর আদেশ দেন আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আরিফুর রহমান।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস বলেন, আমার মক্কেলদের বিরুদ্ধে করা মামলার বিষয়টি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক বাদীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। আদালতের এমন রায়ে আমরা খুশি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানীতে বিএনপি’র আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদীর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বিজিবি

লালপুরে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে রিভলবার ও বন্দুক সহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

বনপাড়ায় পৌরসভায় জাকির , মাঝগাঁওয়ে দুলাল ও জোয়ারী ইউনিয়নে আকবর নির্বাচিত

কুমিল্লায় গভীর রাতে ভেঙে ফেলা হয়েছে কলেজের শহীদ মিনার

নাটোরে উপজেলা পরিষদ চেয়ারম্যান রিমান্ডে

যশোর সদরের কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

আ.লীগের সম্মেলন সফল করতে ঈদগাঁওতে মতবিনিময় সভা 

কোটচাঁদপুরে করোনা ভাইরাস সংক্রান্ত সচেতন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত