বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে’ নিউইয়র্কে একাওর সংহতি সমাবেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ: শাহরিয়ার কবির ও আসাদুজ্জামান নূরের মুক্তির দাবি জানিয়ে ‘মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একাওর সংহতি সমাবেশ করেছেন প্রবাসীরা।খবর বাপসনিউজ।

গত রোববার,২২ সেপ্টেম্বর ২০২৪,বিকাল সাড়ে ৫টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশের আয়োজন করে ‘একাত্তরের প্রহরী’ নামে একটি সংগঠন।

মিনহাজ আহমেদ সাম্মুর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন একুশে পদক বিজয়ী বীর মুক্তিযোদ্ধা ড.নূরুন্নবী। বাংলাদেশে ‘একাত্তরের চেতনাবিরোধী অপশক্তি অরাজক পরিস্থিতি তৈরি করছে’ বলে দাবি করেন তিনি।

সমাবেশে প্রবাসীদের শপথবাক্য পড়ান চলচ্চিত্র নির্মাতা রওশন আরা নীপা। শপথনামায় দেশব্যাপী মাজারে ভাঙচুর এবং পাহাড়ে সংঘর্ষের প্রতিবাদ করে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।

‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি এসময় অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘হৃদয়ে নতুন সাহস জাগাও একাত্তরের বাংলাদেশ, আরো একবার রুখে দাঁড়াও’ ইত্যাদি বক্তব্য লেখা প্ল্যাকার্ড ও পোস্টার।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাপ্ত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.মুক্তিযোদ্ধাসিদ্দিকুর রহমান,উপদেষ্টা ড.প্রদীপ রঞ্জন কর,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম বাদশা,নিউইয়র্ক অংগরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিয়া,সাধারন সম্পাদক শাহীন আজমল,সিটি আওয়ামী লীগের সভাপকি রফিকুর রহমান,সাধারন সম্পাদক এমদাদ চৌধুরী,কানেকটিকাট আওয়ামা লীগের সাধারন সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী,বীর মুক্তিযোদা খুরশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু, কবি হাসান আল আব্দুল্লাহ, কবি ফকির ইলিয়াস, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের মিয়া, সাংকৃতিক জোট উওর আমেরিকার আহবায়ক মিথুন আহমেদ, সাংকৃতিক সংগঠক লুৎফুন্নাহার লতা, স্মৃতি ভদ্র,নূরল আমিন বাবু, স্বীকৃতি বড়ুয়া, গোপাল সান্যাল, বিপার অ্যানি ফেরদৌস,মাহফুজা আহমেদ,পারভীন সুলতানা ও সাংবাদিক সুলতানা ।

উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর কর্মকর্তা জাফরউল্লাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডাঃ মাসুদুল হাসান, উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন , সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন,সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃআলী সিদ্দীকী, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক সোলায়মান আলী, আওয়ামী লীগ নেএী শাহানারা রহমান, আওয়ামী লীগনেতা কাজী কয়েস, সাংবাদিক ও উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল,এম এ হামিদ, দরুদ মিয়া রনেল, নূরল ইসলাম নজরুল, শিবলী সাদিক, অজিৎ ভৌমিক, বাংলাদেশ লীগ অব আমেরিকার সভাপতি শাহিদা শিকদার হাই, সাবেক ছাএনেতা সাখাওয়াত আলী ও সাংকৃতিক সংগঠক সাবিনা হাই উর্বি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জের সড়কে চলাচলকারী রিক্সা চালক ও হতদরিদ্রদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ

মধুর ভাষা

রায়পুরায় প্রতিবন্ধী যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেফতার ২

সাংবাদিক উবায়দুল্লাহ রুমির পিতৃবিয়োগ

নওগাঁর আত্রাইয়ে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে আনন্দের হাসি

পাইকগাছায় বাঁশের সাঁকোটি এখন মরণ ফাঁদে পরিণত

পুলিশের সহযোগিতায় মায়ের কোলে শিশু তাইবুর !

বিএমএসএস এর উখিয়া উপজেলা কমিটির সভাপতি আয়াজ রবি সা. সম্পাদক কামরুন তানিয়া

বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির মুক্তি দাবী রাজশাহীতে জাসদের বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে প্রচন্ড তাপপ্রবাহে ধানের বীজতলা নিয়ে বিপাকে কৃষকেরা