বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মুক্তি পেলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৬, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ : মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।মঙ্গলবার বঙ্গভবন প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আগের দিন তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক হয়।

সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

এ ছাড়া ০১ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন। ’

আওয়ামী লীগ শাসনামলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দি ছিলেন।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে ছয় মাস পরপর মুক্তির মেয়াদ বাড়িয়ে যায় সরকার।

গতকাল সোমবার (৫ আগস্ট) আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বিদেশে পাড়ি জমান। এর পরদিনই আজ মঙ্গলবার বেগম খালেদা জিয়া মুক্তি পেলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রশাসনিক শত ব্যস্ততার মধ্যেও মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক 

শেরপুরে অটো চালককে খুন করে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ২ কিশোর 

ডাকাত দলের কাছে অস্ত্র ভাড়া দিত তারা, ৫টি আগ্নেয়াস্ত্র’সহ বিপুল বুলেট উদ্ধার; গ্রেফতার ৭

নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক ওয়ানডে জয় টাইগারদের

অধিগ্রহণকৃত জমির ক্রয়মূল্য অর্থ পরিশোধ এবং বিভিন্ন মসজিদের জন্য জমি ক্রয় ও সংস্কার বাবদ অনুদান 

ঝিকরগাছায় সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, সাতক্ষীরা থেকে অভিযুক্ত গ্রেপ্তার

শাজাহানপুরে কোরবানি পশুর হাটে অতিরিক্ত টোল আদায় করায় ২ ইজারাদারকে জরিমানা

রাণীনগরে সোনালী এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

রোহিঙ্গাদের পাসপোর্ট বানিয়ে দেওয়া চক্রের ৪ সদস্য সহ  ২ রোহিঙ্গা আটক

কালীগঞ্জে ৪ পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই