বাংলাদেশ সকাল
সোমবার , ৬ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মেলায় কেনা বিশ টাকার লটারীর টিকেটে দু’ঘণ্টায় লাখপতি হযরত আলী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৬, ২০২৩ ৯:২৫ পূর্বাহ্ণ

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা॥ ভাগ্য প্রসন্ন থাকলে আটকায় কে?এতোদিন বাংলা চলচ্চিত্রে শুধু নায়কদের লটারি কেটে লাখপতি হতে দেখেছেন কিন্তু এবার বাস্তবে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ঘটেছে এধরণের সত্যি একটি ঘটনা। পিতা মোহাম্মদ আলী প্রামাণিক সংসারে নুন আনতে যার পান্তা ফুরায়। জীর্ন একটি টিনের বাড়িই একমাত্র সম্বল। সেই মোহাম্মদ আলীর সন্তান মোঃ হযরত আলী (২৭) লটারীতে পেল তিন লক্ষ টাকার আড়িয়া (ষাঁড়) এবং পাঁচ ভরি স্বর্ণ এ যেনো বাঁশীর সুরে রাজ কন্যার ছুটে আসার গল্প।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত(০৩ মার্চ) শুক্রবার বগুড়া ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলায় ২০ টাকা মূল্যের পাঁচটি লটারির টিকেট কাটে হযরত আলী। লটারী টিকেট কিনে পার্বতীপুরে নিজ বাড়ি ফেরার পথে রাস্তায় মনে হলো পাঁচটি টিকেট কিনেছি আর একটি টিকিট ২০ টাকায় কিনে বাড়িতে যাবো। একটি লটারির টিকেটে যে ভাগ্য বদলে যাবে তা ভাবতেই পারেননি হযরত আলী। শেষে ক্রয় করা ২০ টাকার টিকেটেই লাখপতি হযরত । মেলায় প্রবেশ এর টিকিটের আকর্ষণী প্রথম পুরস্কার ছিল পাঁচ ভরী স্বর্ণ ও একটি আড়িয়া (ষাঁড়)।

বগুড়া শহরে মাটির ডালি বিমান মোড় এলাকার নামাবালা গ্রামের ফজলুল হাজ্বীর বাড়িতে ভাড়াটে হিসেবে থাকে লটারিত প্রথম পুরুষ্কার পাওয়া এক সন্তানের জনক মোঃ হযরত আলী। গ্রামের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৬ নং মোমিনপুর ইউনিয়নের রোস্তমনগর। হযরত আলী (২৭) বগুড়া শহরে জি,আই,ফিটিংস এ চার বছর যাবৎ চাকুরী করছে। বাবা মোহাম্মদ আলী দিন মজুর অন্যের বাড়িতে কাজ করেন। ছোট একটি বাড়ির মধ্যেই বহু জনের বসবাস। কোন রকমে দিন কাটান তাঁরা।

বিশ্বাস ছিল ভাগ্য একদিন মুখ ফিরে চাইবে। সেই স্বপ্ন দেখছিলেন বহু দিন ধরেই। কিন্তু, বললেই কি আর ভাগ্য ফিরে যায় ! রাতারাতি লাখপতি ও কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু, স্বপ্ন আর বাস্তবের মিল থাকে না অনেক সময়। লাখপতি ও কোটিপতি হতে কেউ বিনিয়োগ করেন শেয়ার মার্কেটে, কেউ টাকা রাখেন মিউচুয়াল ফান্ডে। যদিও এর কোনটিই সম্ভব ছিল না হযরত আলী ও তার বাবা’র কাছে। তাই ভেবেছিলেন লটারি কাটবেন যদি লাইগা যায়। প্রতিদিনের মত ঘুরতে যান বাড়ির কাছের সেই বগুড়া ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলা-২০২৩ সেখানে ২০ টাকার লটারি কিনেই বাজিমাত। পুরো ঘটনা এসে খুলে বলেন বাড়ির অন্যদের কাছে। খুশির জোয়ারে ভেসে যায় গোটা পরিবার। একে একে পুরো এলাকাবাসী।

হযরত আলী জানান, লটারি জেতার পর তাকে মেলা কর্তৃপক্ষ যথেষ্ট সহযোগিতা করেছেন। এদিকে পিকআপ যোগে দেশের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে এলে লটারীতে পাওয়া বিশাল আকারের আড়িয়া (ষাঁড়) গরুটি দেখতে শত-শত মানুষের ভিড় হচ্ছে তার সেই ভাঙ্গা টিনের বাড়িতে। লটারিতে জেতারএই টাকা দিয়ে কী করবেন তিনি? এর উত্তরে বলেন, “বাড়ির অবস্থা খুবই খারাপ। একটা ছোট বাড়ির মধ্যেই একসঙ্গে অনেক সদস্যের বসবাস। কি করবো ভেবে পাচ্ছি না। তবে সন্তানকে ভালো করে পড়াশোনা করাব আর খুব কষ্টের চাকুরী করি যা দিয়ে পরিবার চালানো হিমশিম তাই কিছু আবাদি জমি বন্ধক নিয়ে চাষাবাদ করার চেষ্টা করব।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় সাংবাদিক লাঞ্চিত, টাকা ছিনতাই ও ক্যামেরা ভাংচুরের অভিযোগে ডাক্তার দম্পতি ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

তিতুমীর কলেজে ‘ফুটবল টুর্নামেন্ট’ ঘিরে উচ্চস্বরে গান বাজনা, পরীক্ষার প্রস্তুতিতে ব্যাঘাত

‘ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে’ জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

ঝিকরগাছার মানবিক ওসি’র প্রচেষ্টায় বাঁচবে হাজারো প্রাণ

ঈদগাঁওতে গরু চোর সিন্ডিকেটের সদস্য আটক

ঝিনাইগাতীতে অটোরিকশার জন্য খুন করা হয় আরব আলীকে, আসামী সোহেল গ্রেফতার 

শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

শেরপুরে কোটাবিরোধী আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষ সাংবাদিকসহ আহত-২০

পাইকগাছায় ক্রেতাদের ঠকানোর অভিযোগে তেলের পাম্পসহ দোকানে ভ্রাম্যমান আদালতে জরিমানা 

সরদার বাহাদুর নগর রোড নং ১ এর উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন