মেহেরপুর অফিস॥ বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ জননেতা প্রফেসর আব্দুল মান্নান বিভিন্ন গ্রামে গনোসংযোগ করেন। বিভিন্ন গ্রামের প্রবীণ আওয়ামীলীগ নেতা এবং স্থানীয় ব্যাক্তিবর্গ ও নতুন প্রজন্মের সাথে সরকারের বিভিন্ন উন্নয়নসহ স্বাধীনতার পরবর্তী বিভিন্ন সময়ের রাজনৈতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
দিনের মধ্যে ভাগে গনোসংযোগ কার্যক্রম শুরু হয় সুবিদ পুর, বৈকন্টপুর, কুলবাড়িয়া, মনোহারপুর, উজলপুর, ফতেপুর, কান্দেবপুর, ইছাখালি, ঝাঝা, হরিরামপুর, গোভীপুর এসে দিনের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন। গণসংযোগে বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা প্রফেসর আব্দুল মান্নানের সাথে
উপস্থিত ছিলেন খালেদুজ্জামান খান ডালিম , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেরপুর জেলা ছাত্রলীগ। জনপ্রিয় এই নেতার গনসংযোগে অংশগ্রহণ করেন, মির্জা গালিব উজ্জ্বল, সদস্য সচিব – সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক – বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) মেহেরপুর জেলা শাখা, রাশেদুজ্জামান সুজন, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ) মেহেরপুর জেলা শাখা, আবু তালহা বিন হাবিব জুয়েল – পরিবেশ আন্দোলন (বাপা), মোঃ সেলিম রেজা – সভাপতি হরিরামপুর যুব উন্নয়ন সমিতি , সাজেদুর রহমান সাজু- সভাপতি থানা শ্রমিকলীগ মেহেরপুর , হরিরামপুর যুবউন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক নয়ন আহামেদ, সাইদুর ইসলাম , ইকবাল হোসেন, শেখ কায়সার হামিদ বুলবুল, রবিউল ইসলাম, আতিকুর রহমান টিপু , আব্বাস উদ্দিন, জিয়া, সুমন আহমেদ, গোলাম নবী, শফিকুর ইসলাম লিল্টু, হুমায়ূন কবির বাবু, মতিউর, আহসান হাবিব লাল মিয়া, হুমায়ূন কবির, মিরাজুল ইসলাম প্রমুখ।




















