মোছাঃ দিলরুবা খাতুন॥ ‘সবার আগে সুশাসন ‘ জন সেবায় উদ্ভাবন ‘ এই স্লোগান নিয়ে জাতীয় পাবলিক দিবস উদযাপন ও বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ প্রদান উপলক্ষে আজ ২৩/৭/২০২৩ রবিবার মেহেরপুরে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সকাল ৯ ঘটিকায় মেহেরপুর জেলা শিল্প কলা একাডেমি থেকে জেলা প্রশাসক এর কার্যালয় পর্যন্ত এক বিশাল র্যালীর আয়োজন করা হয়। উক্ত র্যালী তে অংশগ্রহন করেন মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ্য জনাব মোঃ আরিফুল ইসলাম তালুকদার অন্যন্য শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থী সহ অন্যন্য সরকারি কর্মকর্তা গন।
র্্যালী শেষে জেলা প্রশাসক এর কার্যালায়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন জনাব মোঃ আজিজুল হক জেলা প্রশাসক মেহেরপুর। আলোচনাকালে জেলাপ্রশাসক বলেন, সেবা দেওয়ার আগে আমাদেরকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সাধারন ভুক্তভোগী র কথা আগে মনোযোগ সহকারে শুনে সে যেন কোন হয়রানির শিকার না হয় সেদিকে ভালো ভাবে নজর দিতে হবে। তাদের সাথে সদাচরণ করতে হবে। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা উল্লেখ করেন। সভায় অন্যন্য সদস্য গন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।




















