মোঃ আশরাফুজ্জামান : সবার সাথে, সবার মাঝে শীত নিবারনে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বিকাল ৪ টার সময় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নে সংগ্রামী নারীদের মাঝে ফরিদপুর জোন,মুকসুদপুর এরিয়া মহেশপুর শাখার উদ্যোগে সংগ্রামী নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
নতুন বছরের শুরুতেই কম্বল পেয়ে হাসি ফুটেছে অসহায় ও শীতার্ত সংগ্রামী নারীদের মুখে।হাড় কাপানো তীব্র শীতে কম্বল পেয়ে হাসি ফোটে সংগ্রামী নারীদের মুখে। গ্রামীণ ব্যাংকের কম্বল পেয়ে দুহাত দোয়া করেন ৭০ বছর বয়সী সংগ্রামী এক নারী।
দেশব্যাপ গ্রামীণ ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফরিদ পুর জোন ও মুকসুদপুর এরিয়ার মহেশপুর শাখার উদ্যোগে শীতার্ত সংগ্রামী নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান গ্রামীণ ব্যাংক কর্মকর্তা, ফরিদপুর জোনের , জোনাল মেনেজার মো: আবু তালেব।এসময় আর ও উপস্থিত ছিলেন মুকসুদপুর এরিয়া ম্যানেজার দুলাল হোসেনএবং মহেশপুর শাখার ম্যানেজার মো: সবুজ মল্লিক, এর দিকনির্দেশনায় এবং সেকেন্ড অফিসার, লুৎফার রহমানের সার্বিক তত্ত্বাবধানে, সংগ্রাৃী নারী সদস্যদের মাঝে সামাজিক দায়বদ্ধতায় অংশ হিসাবে শীতের সামগ্রী কম্বল বিতরণ করা হয়।উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উক্ত শাখায় কর্মরত কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।




















