বাংলাদেশ সকাল
বুধবার , ১১ জানুয়ারি ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মেহেরপুরে হিজড়া অপহরণ মামলা : আবারও রেখা ও সোহাগীর জামিন না মন্জুর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ

স্বপন আলী, মেহেরপুর॥ মেহেরপুরে হিজড়া সম্প্রদায়ের পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর থেকে সন্ধ্যা ও রুবিনা নামের দুই হিজড়াকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় রেখা ও সোহাগী নামে দুই হিজড়ার জামিন আবেদন আবারো না মন্জুর করেছে আদালত।

বুধবার দুপুরের দিকে রেখা ও সোহাগী পক্ষে তার আইনজীবী তাদের জামিন আবেদন করলে তা না মন্জুর করেন আদাল।গত রবিবার হিজড়া অপহর ও নির্যাতন মামলায় রেখা ও সোহাগী হাজিরা দিতে আসলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তারিক হাসান।

এর আগে গত ২৫ ডিসেম্বর হিজরা সম্প্রদায়ের পূর্ব শত্রুতা জের ধরে মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর থেকে সন্ধ্যা ও রুবিনা নামের দুই হিজড়াকে অপহরণ ও নির্যাতনের পর তাদের অচেতন অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঐ ঘটনাই মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়।

লিখিত অভিযোগে জানানো হয়, প্রতিদিনের ন্যায় ২৫ ডিসেম্বর সকালের দিকে মেহেরপুর গোহাট পাড়ার বাসিন্দা হিজরা সুরভী, সন্ধ্যা ও রুবিনা মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে নিজেদের কাজে রওনা দেন। সুরভী, সন্ধ্যা ও রুবিনা শ্যামপুর গ্রামের ছেলে নাচানোর কাজ শুরু করার পরপরই রেখা, সোহাগী, শিমরান, সুবর্ণা, লতা, শিপন সহ ১০-১২ জনের অপর একটি হিজড়ার দল তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা সুরভী সন্ধ্যা ও রুবিনাকে মারধর করে সন্ধ্যা ও রুবিনাকে অপহরণ করে নিয়ে যায়।

খবর পেয়ে মেহেরপুরের হিজড়ার গুরুমা সীমা হিজড়ার নেতৃত্বে অন্যান্য হিজড়ারা মেহেরপুর সদর থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন। ঐদিন বিকেলের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের অনুরোধে চুয়াডাঙ্গা পুলিশ চুয়াডাঙ্গার সাত গাড়ি এলাকা থেকে সন্ধ্যা ও রুবিনা কে অচেতন অবস্থায় উদ্ধার করে মেহেরপুরে পাঠিয়ে দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটা উপজেলায় মাসিক সাধারন সভা  অনুষ্ঠিত 

ডাসার বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল 

মুক্তিযোদ্ধার সন্তান দাবি করা সেই বিল্লালের নামে থানায় অভিযোগ দায়ের

ঝিনাইদহে গৃহবধুকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার 

রাণীনগর দিনব্যাপী কৈশোর মেলা অনুষ্ঠিত

প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইবুনাল গঠনের দাবিতে নিউইয়র্কে এইচআরপিবি’র সেমিনার

ঈদগাঁওতে হাতির আক্রমণে নিহত কৃষক

জেএসডি’র কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইলিয়াস মিয়ার সহধর্মিনী নাসিমা আক্তারের মৃত্যুতে যুক্তরাষ্ট্র জেএসডি’র শোক 

জালালাবাদে এক নারীর মৃতদেহ উদ্ধার

মদ্যপানে এগিয়ে সারা ভারতের মধ্যে দক্ষিণ ভারতের মানুষ