বাংলাদেশ সকাল
রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মেহেরপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২২ ১২:৩২ পূর্বাহ্ণ

মেহেরপুর প্রতিনিধি॥ মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেছেন বিশাল বিশাল গণ সমাবেশের মধ্য দিয়ে ১০ ডিসেম্বর ঢাকায় রক্তপাতের মধ্য দিয়ে আমরা প্রমাণ করেছিলাম সরকারকে জনসভা করতে দিতে হবে।

তিনি বলেন, সেই জনসভায় ২০ লক্ষ মানুষ উপস্থিত থেকে ঘোষণা দিয়েছে ১০ দফা কর্মসূচির ১০ দফা মানতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সারাদেশের বিএনপি নেতাকর্মীদের মুক্ত করতে হবে।

মাসুদ অরুন শনিবার সকালে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস সহ সকল নেতৃবৃন্দের মুক্তি সহ ১০ দফা দাবিতে মেহেরপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম প্রমূখ।

এর আগে মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিক্ষো মিছিল বের করা হয়।বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কাথুলী বাস স্ট্যান্ডে শেষ হয়।পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সন্ধি’র উদ্যোগে নিরীহ ফিলিস্তিনিবাসীর উপর বর্বর হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্বাধীনতার ৫২ বছর পর শহীদ হাফেজ আব্দুর রাজ্জাকের দেহাবশেষ রাষ্ট্রীয় মর্যাদায় নিজ বাড়িতে দাফন

পাথরঘাটায় ১৪ জন কোরআনের হাফেজকে পাগড়ি দিয়ে সন্মাননা

পেকুয়ায় নুর হাসপাতালের চেম্বারে তিন ভুয়া দন্ত চিকিৎসক

ভাষা শহীদদের জন্য দোয়া ও খতমে কুরআনের মত উপযুক্ত কোন কিছু নাই : মুফতী মাসুম বিল্লাহ

গংগাচড়ায় আনসার (ভিডিপি) দলনেতা-দলনেত্রী’র দায়িত্বে অবহেলা, অনুপস্থিত নিজ কর্মস্থলে

ঝিনাইদহে গৃহবধুকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার 

পাইকগাছার ১১৮নং জিরবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে নেই ধর্মীয় শিক্ষক

বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে আ’লীগ মনোনিত প্রার্থী কালামের মত বিনিময়

বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প