বাংলাদেশ সকাল
বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মোটর শোভাযাত্রা করে প্রিয় শিক্ষককে বিদায় জানাল মইদাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ

মোঃ আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মইদাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক ও অফিস সহকারী মমতাজ উদ্দিন এর বিদায়ী অনুষ্ঠানে সংবর্ধনা দিয়েছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রাক্তন ছাত্র ছাত্রী এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

বুধবার (১৮ অক্টোবর ) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব মহিউদ্দিন আহমেদ, উপস্তিত ছিলেন সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি আলহাজ্ব বাবুল আকতার,বিদ্যালয়ের সাবেক সভাপতি শ্রী বিজন কুমার মন্ডল ও সাবেক চেয়ারম্যান আজিজুল হক, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সহ সকল সহকারী শিক্ষক সহ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন থেকে বর্তমান সময় পর্যন্ত হাত্র-ছাত্রী, এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীগন। এসময় প্রাক্তন ছাত্রদের মধ্য থেকে অনেকেই বিদায়ী বক্তব্য রাখেন।

বিদায়ী শিক্ষক আবু বকর সিদ্দিক সহকারী শিক্ষক হিসেবে মইদাম উচ্চ বিদ্যালয়ে১৯৯১ সালের ২৭ই ডিসেম্বর যোগদান করেন৷ এবং ৪ ই অক্টোবর ২০২৩ ইং তারিখে শেষ কর্ম দিবস এ অফিসিয়্যাল বিদায় নেন ৷আজ ১৮ অক্টোবর আনুষ্ঠানিক বিদায় নেন৷

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত