বাংলাদেশ সকাল
বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরের আলোচিত সন্ত্রাসী ফিঙে লিটনের আদালতে আত্মসমর্পণ; জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:৫৯ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : পলাতক থাকা যশোরের আলোচিত সন্ত্রাসী আনিসুর রহমান লিটন ওরফে ফিঙে লিটন দুই দশক পর দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বুধবার দুপুরে গোপনীয়তার মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যশোর আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৯৯৯ সালে অস্ত্র আইনের একটি মামলায় লিটনের ১০ বছরের সাজা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। ওই মামলায় আজ আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আনিসুর রহমান লিটন যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বদর উদ্দিনের ছেলে। যশোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তিনি ‘ফিঙে’ লিটন নামে পরিচিত। অস্ত্র, হত্যা, চাঁদাবাজিসহ ২০ থেকে ২২টি মামলা মাথায় নিয়ে ২০ বছরের বেশি সময় ধরে তিনি বিদেশে পলাতক ছিলেন। এ সময় তিনি ভারত, নেপাল, আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতারসহ বিভিন্ন দেশে অবস্থান করেছেন বলে জানা গেছে।

বিদেশে থাকলেও লিটন ট্রাভেল পরিবহনসহ দেশে ব্যবসা–বাণিজ্য প্রসারের পাশাপাশি স্ত্রী ফাতেমা আনোয়ারকে তিনি রাজনীতিতে সক্রিয় করেন। লিটন একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও তাঁর স্ত্রী সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বজন নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ফাতেমা আনোয়ার গত উপজেলা পরিষদ নির্বাচনে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সাড়া ফেলেন।

যশোর কোতোয়ালি থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ‘আমরাও শুনেছি ফিঙে লিটন ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড আসামি। কিন্তু আমাদের কাছে তাঁর সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। সব মামলার তথ্য আপডেট নেই। কারণ, এসব মামলা ২০ বছর আগের। তখন সবকিছু ম্যানুয়াল ছিল। এ জন্য পুরোনো সব মামলার তথ্য আপডেট করা নেই। নতুন করে সব মামলার নথিপত্র খুঁজতে হচ্ছে।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, ৭ পুলিশ সহ আহত অর্ধশত, ২০ নেতাকর্মী আটক

৮ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি ফোরামের মতবিনিময় সভা

সীতাকুণ্ডে টি আর কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থ বিতরণ

গৌরীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শারদীয় উপহার বিতরণ করেন সোমনাথ সাহা 

দুবাইতে বিমানবন্দরে এ বছর ৩৫০ জনেরও বেশি যাত্রী জাল পাসপোর্ট সহ ধরা পড়েছে

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মত বিনীময় সভায় ড.একে আব্দুল মোমেন : ‘স্মার্ট কার্ড’ দেয়া হবে প্রবাসীদেরকে

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ 

সন্তানের পরম আশ্রয়ের মানুষ মা: এমপি দিলোয়ারা ইউসুফ 

পাইকগাছার ১১৮নং জিরবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে নেই ধর্মীয় শিক্ষক

নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ