বাংলাদেশ সকাল
বুধবার , ১৭ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরের ঝিকরগাছায় গৃহবধুর মৃত্যু নিয়ে ধুম্রজাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৭, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ

 

বিজয় মাহমুদ: যশোর ঝিকরগাছার ফজিলা খাতুন নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। তার মৃত্যুর পর স্বামীর পরিবারের সদস্যরা মৃত্যের লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যান।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, যশোরের ঝিকরগাছা থানার কন্দবপুর ভাইনা গ্রামের মোস্তফা হোসেন’র ছেলে ফারুক হোসেন’র সাথে পারিবারিক ভাবে বিবাহ হয় ফজিলা খাতুন’র। ফারুক ও ফজিলা দম্পত্তির ঘর আলোকিত করে মারুফা খাতুন (৭) ও লামিয়া খাতুন (৩) নামে দুটি কন্যা সন্তানের জন্ম হয়। নিহতের স্বামী ফারুক হোসেন পেশায় একজন শ্রমিক। সে বিভিন্ন নেশাদ্রব্যের সাথে জড়িয়ে ছিল এবং মাঝে মাঝে ফজিলা খাতুনকে মারধর করতো।

নিহতের মা ঝর্ণা খাতুন কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম। তার স্বামী তাকে বিভিন্ন সময় মারধর করতো। মরার আগেরদিনও মারধর করেছে। তাই আমার মেয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। মেয়ের শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে হাসপাতালে লাশ রেখে পালিয়ে গেছে। উপায়ন্তর না দেখে আমরা লাশ নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করেছি। আমার মেয়েটার স্বামীর বাড়িতে দাফন হলো না, তারা আমার মেয়েটাকে হত্যা করেছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার এস আই সালাউদ্দীন জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাসপোর্ট অফিসের কর্মকর্তা পরিচয়ে টাকা আত্মসাৎ হারুনের

মশা দাপটে অতিষ্ট ঈদগাঁওবাসী, নিধনের উদ্যোগ নেই ; ডেঙ্গু আতঙ্ক

দেশীয় প্রজাতির পাখি রক্ষায় গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ব্যাতিক্রমী উদ্যোগ

বরগুনায় প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অপহরন মামলা দায়ের করার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ পৌর সভার নির্বাচিত প্রথম মেয়রের দায়িত্ব গ্রহন

চোরাইপথে আসা ২১৫০ কেজি গরুর মাংস জব্দ 

রাজশাহীতে আ. লীগের জনসভায় মানুষের ঢল নামবে : মেয়র লিটন

কৃষকদের জন্য পানি-স্যালাইন নিয়ে ফসলের মাঠে একদল তরুণ

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা মুক্তিযোদ্ধা দবিরউদ্দিনের

বৈষম্যবিরোধী ছাত্রদের চাপের মুখে ঝিনাইদহ জেলা প্রশাসক ৩ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ