বাংলাদেশ সকাল
রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে অ্যাম্বুলেন্স চালকদের মানববন্ধনে ধর্মঘটের হুঁশিয়ারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার(বিজয় মাহমুদ) যশোর:

বাংলাদেশে অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা প্রণয়ন, পুলিশি হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে যশোরে অ্যাম্বুলেন্স নিয়ে মানববন্ধন করেছে অ্যাম্বুলেন্স চালকরা।

চালকরা আরো বলেছেন তাদের এই দাবি আদায় না হলে আগামী (১২ এপ্রিল) থেকে সারাদেশ ব্যাপী ধর্মঘটের হুঁশিয়ারি ও দেয়া হয়েছে।

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতির উদ্যোগে আজ দুপুর সাড়ে ১২টায় যশোর প্রেসক্লাব সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের যশোর শাখার সভাপতি আজাদ হোসেনের নেতৃত্বে যশোরে অ্যাম্বুলেন্স চালকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় চালক নেতৃবৃন্দ বলেন, জাতীয় নীতিমালা প্রণয়নে ২০২৩ সাল থেকে তারা দাবি জানিয়ে আসছেন।

দাবি আদায়ে ধর্মঘট আহবান করলে (বি,আর,টি,এ) চেয়ারম্যান জাতীয় নীতিমালা প্রণয়ন ও পুলিশি হয়রানি বন্ধের আশ্বাস দেন। কিন্তু তা আজও বাস্তবায়ন হয়নি। বরং অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন তারা। পুলিশ প্রশাসন প্রতিদিন বিভিন্ন অজুহাতে ১০/১২ হাজার টাকা জরিমানা করে মামলা দিচ্ছে।

এ অবস্থায় অ্যাম্বুলেন্স সেবা নির্বিঘ্ন করতে অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা, আয়করমুক্ত বাণিজ্যিক রেজিস্ট্রেশন, দেশের সকল রাস্তা, সেতু ও ফেরিতে টোল ফ্রি, আট সিটের আসন অনুমোদন ও সকল হাসপাতালে পার্কিং সুবিধা নিশ্চিতের দাবি ও জানানো হয় মানববন্ধনে।

অ্যাম্বুলেন্স চালকরা কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়ে জানিয়েছেন তাদের দাবি না মানলে অন্যথায় আগামী ১২ এপ্রিল ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ

বগুড়ায় শিবগঞ্জে নারী আনসার সদস্য’র রহস্য জনক মৃত্যু !

রাণীশংকৈলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে আলোচনাসভা

বাংলাদেশ সোসাইটির নির্বাচন; সেলিম-আলী প্যানেলের বর্ণাঢ্য বিজয় উৎসব

রাণীনগরে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষক অবরুদ্ধ

ইমরানকে ক্ষমতাচ্যুত করতে পাকিস্তানের উপর চাপ ছিল আমেরিকার

যশোর ভবদহ সংগ্রাম কমিটির মানববন্ধন ও স্মারকলিপি পেশ

সাহিত্যে বিশেষ অবদান রাখায় নূরুল ইসলাম নূরচানকে সংবর্ধণা প্রদান করেছে শিবপুর প্রেস ক্লাব

গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে গণমুক্তির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চন্দনাইশে ২২ বছরের যুবক কর্তৃক ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ