নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের লোন অফিসপাড়ায় অবস্থিত আন-নূর ইসলামী দাওয়াহ সেন্টার-এর আয়োজনে আগামী বৃহস্পতিবার, ১৭ জুলাই দিনব্যাপী একটি দাওয়াতি মজলিস ও কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আয়োজনটি সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এবং স্থান নির্ধারণ করা হয়েছে যশোর সদর উপজেলার সম্মিলনী স্কুলসংলগ্ন মসজিদ প্রাঙ্গণে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাঈ হযরত মাওলানা কালিম সিদ্দিকীর (হা.) খলিফা, প্রখ্যাত ইসলামি বক্তা মুফতি জুবাইর আহমেদ (হা.)।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন যুক্তিভিত্তিক বয়ানে পরিচিত গোপালগঞ্জের শাইখুল হাদীস আল্লামা নাসীর উদ্দীন যুক্তিবাদী।
সভাপতিত্ব করবেন যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি আল্লামা আনোয়ারুল করিম যশোরী।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আলেম, ইমাম, শিক্ষক ও ইসলামি চিন্তাশীল মানুষের অংশগ্রহণে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা আয়োজকদের।
দাওয়াহ সেন্টারের সভাপতি মুফতি মুজিবুর রহমান (দা.বা.) এক বিবৃতিতে ধর্মপ্রাণ মুসলমানদের অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।




















