বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে দলিল লেখক সমিতির হাতে জিম্মি জমির ক্রেতা-বিক্রেতা ও দলিল লেখকরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ

যশোর অফিস॥ যশোর ভূমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিয়ম-নীতি উপেক্ষা করে দলিল লেখক সমিতির অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও বেপরোয়া চাঁদাবাজি ব্যাপকহারে বৃদ্ধির অভিযোগ উঠেছে। সমিতির হাতে জিম্মি হয়ে পড়েছেন জমির ক্রেতা-বিক্রেতারা। দলিল রেজিস্ট্রেশন করতে গেলে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে সমিতির নামে একটি নির্ধারিত হারে চাঁদা আদায় করছে। ভূমি রেজিস্ট্রেশনের যাবতীয় খরচের টাকা আদায়ও হচ্ছে সমিতির মাধ্যমে। সাধারণ দলিল লেখকরাও জিম্মি হয়ে পড়েছেন সমিতির নেতাদের কাছে। তারা সমিতির বাইরে গিয়ে কোনো ভূমি রেজিস্ট্রেশন করতে পারছেন না। রেজিস্ট্রি অফিসকে জিম্মি করে সরকারি নির্ধারিত ফিসের ৮০ থেকে ৯০ শতাংশ অতিরিক্ত টাকা আদায় করছে সমিতি। সাধারণ ও নিরীহ মানুষ অতিরিক্ত টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করতে বাধ্য হচ্ছেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, যশোর সাব-রেজিস্ট্রি অফিসের সমিতির কাছে জমির দাতা ও গ্রহীতাদের জিম্মি দশার ভয়াবহ চিত্র পাওয়া গেছে। সমিতির বিনা অনুমতিতে সাব-রেজিস্ট্রার অফিসে কোনো জমি রেজিস্ট্রি হয় না বলে ব্যাপক অভিযোগ আছে। সাধারণ দলিল লেখকদেরও সমিতির বিনা অনুমতিতে দলিল করার ক্ষমতা নেই। দলিল লেখার যাবতীয় টাকা দিতে হয় সমিতিকে। তারপর সমিতির গোপনীয় একটি সাংকেতিক চিহ্ন ব্যবহার করার পরই দলিল যায় সাব-রেজিস্ট্রারের টেবিলে। সেখানেও প্রতি টেবিলে দলিল প্রতি ১০০ থেকে ২০০ টাকা এবং ভূমির শ্রেণী পরিবর্তন ও কাগজের ত্রুটি থাকলে সংশ্লিষ্ট করণিকের সঙ্গে শলাপরামর্শ করে প্রকারভেদে আদায় করেন লাখ টাকা পর্যন্ত। এমনটাই বলছেন ভুক্তভোগী ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলিল লেখক।

গত বছরের ১ জানুয়ারি থেকে দলিল ২৩,০০০ রেজিস্ট্রি হয়েছে এ অফিসে। আরও জানা যায়, এ অফিসে সনদপ্রাপ্ত দলিল লেখক রয়েছেন ২১৫ জন।

সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী দলিল লেখকরা দলিল লেখার বিনিময়ে প্রতি পৃষ্ঠা বাবদ ও সরকারি ফি’র হার নির্ধারণ করে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে একটি করে তালিকা টানিয়ে রাখার। এ ছাড়া লাইসেন্সধারী কোনো দলিল লেখক আইন লঙ্ঘন করলে সাব-রেজিস্ট্রার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন।

কিন্তু যশোরের এসব নিয়ম-নীতির তোয়াক্কা করা হচ্ছে না। সমিতির অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে অনেকটা তাল মিলিয়ে চলছেন।

এ বিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি হায়দার আলী জানান, দলিল প্রতি সমিতির জন্য যা নেওয়া হয়, ওটা চাঁদা না পারিশ্রমিক।

যশোর সাব রেজিস্ট্রার কামরুল ইসলাম সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম অস্বীকার করে বলেন, ‘সমিতির নামে জিম্মি করে দাতা বা গ্রহীতার কাছ থেকে চাঁদা আদায় গ্রহণযোগ্য নয়। আর আমি এ বিষয়ে জানিনা, যদি কেউ লিখিত ভাবে অভিযোগ করেন তাহলে ব্যাবস্হা নেব।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুর সীমান্তে হাতির আবাসস্থলের উপযোগী জায়গা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করা হবে- উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পাবনার ঈশ্বরদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজার জেলা বারের নির্বাচনে সিরাজ সভাপতি ও তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত পশু চিকিৎসক 

নাটোরের চারটি আসনে ৩২ প্রার্থীর ২৪ জনের জামানত বাতিল

পবিত্র মেরাজের মাস রজব

বেনাপোলে কবরস্থান থেকে রেশমা নামে তৃতীয় লিঙ্গের নারীর লাশ উদ্ধার

৯ আগষ্ট কালিয়া উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা, ৪র্থ পর্যায়ে ৮৫ ভূমিহীন পরিবার পাচ্ছেন ঘর

ডুমুরিয়ায় নিসচা’র আয়োজনে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

আগামী ২৪শে তৃনমূল নেতা ও কর্মীদের লড়াই করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান গিয়াসউদ্দিন মোল্লার