বাংলাদেশ সকাল
শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে পাওনা টাকা চাওয়ায় ছেলেকে অপহরণ, আদালতে মামলা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ

রিফাত আরেফিন (যশোর ব্যুরো) : ছেলেকে অপহরণের অভিযোগে চার জনের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে। বুধবার অপহৃতের বাবা সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের আনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমরান আহম্মেদ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।

আসামিরা হলো, নরেন্দ্রপুর গ্রামের জুয়েল হোসেন, জাকির হোসেন, মাহিম হোসেন ও বাবু।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আনোয়ার হোসেন টিউবওয়েল মিস্ত্রির কাজ করেন। আসামি জুয়েল হোসেনের কাছে তিনি ২০ হাজার টাকা পেতেন। এ টাকা না দিয়ে আজ না কাল করে ঘোরাতে থাকে জুয়েল।

পাওনা টাকা পরিশোধের তাগিদ দেয়ায় জুয়েল ক্ষিপ্ত হয়ে গত ১৯ নভেম্বর সন্ধায় আনোয়ার হোসেনের ছেলে ফয়সাল হোসেনকে অপহরণ করে নরেন্দ্রপুর রাস্তার খাঁবাড়ির সামনে নিয়ে যায়।

এরপর জুয়েলের বাড়িতে আটকে রেখে মরপিট ও কাইচি গরম করে তার গায়ে ছ্যাক দেয়। গভীর রাতে আসামিরা মাদক সেবন করে ঘুমিয়ে পড়লে ফয়সাল হোসেন পালিয়ে বাড়ি চলে যায়। গুরুতর আহত ফয়সলাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালাইয়ে ফিলিস্তিনের ত্রাণ বহরে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ- মানববন্ধন 

সীতাকুণ্ডে টি আর কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থ বিতরণ

মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গণসংযোগ

মাদক মুক্ত নাহলে সমাজ সন্ত্রাসমুক্ত হবেনা

মসজিদের স্বার্থে প্রাণি সম্পদের পুকুরের পাশে ওয়াল তুলেছি আমার জন্য নয়- ইউপি চেয়ারম্যান

ঝিনাইদহে জমজ দুই ভাইয়ের একসাথে পথচলা

নোংরা পরিবেশে উৎপাদিত হচ্ছে প্যাকেটজাত লবণ, ইসলামপুর বিসিকে অভিযান 

পানিতে ডুবে শিশুর মৃত্যু, বহনকারী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ২

ঈশ্বরদীতে নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

আমিরগঞ্জ ইউনিয়নে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা