বাংলাদেশ সকাল
রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র সহ দু’জনের মৃত্যু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ

যশোর প্রতিনিধি॥ যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র সহ দুই জনর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে,যশোর-মাগুরা মহা সড়কের পাঁচবাড়িয়া বেলতলায় করিম হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

অপরদিকে মনিরামপুর উপজেলার গরীব পুর চাঁন গ্রামের সড়কে সজীব হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্র মটরসাইকেলের সাথে ইজিবিইকের ধাক্কায় নিহত হয়েছে।

নিহত করিম হোসেন সদর উপজেলার খাজুরা গ্রামের শাজাহান হোসেনের ছেলে ও নিহত কলেজ ছাত্র সজীব হোসেন মনিরামপুর উপজেলার গরীবপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। সে মনিরামপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তি হয়েছে।

নিহত করিমের চাচা আব্দুল লতিফ জানান,আজ রোববার সকালে বাড়ি থেকে মটর সাইকেল যোগে সাগর ও করিম ট্রেনিং করার জন্য,যশোর আসছিল। সাগর মটরসাইকেল চালাচ্ছিল করিম পিছনে বসেছিল। যশোর মাগুরা সড়কের পাঁচবাড়িয়া বেলতলায় পৌঁছালে যশোর গামী সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস পিছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এ সময় করিম মোটরসাইকেল থেকে পড়ে গেলে বাসের চাকা তার মাথার পিছনে চাপা দিয়ে চলে যায়। ও সাগর হোসেন রাস্তার পাশে পড়ে যাওয়ায় সুস্থ আছে। পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে করিম হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস মৃত ঘোষণা করেন।

অপরদিকে নিহত সজীব হোসেনের চাচাতো ভাই নূর মোহাম্মদ জানান রোববার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে মটরসাইকেল নিয়ে নিজের গ্রামের ভিতর ঘুরছিলো এসময় মটরসাইকেল পিছলে ইজিবাইকের সাথে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন বাসটিকে আটক করা সম্ভব হয়নি আইনগত অবস্থা প্রক্রিয়াধীন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সজীব হোসেনের নিহতের বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জকে বিশ্বের উন্নত দেশের মতো পরিচ্ছন্ন শহরে পরিণত করব : সেলিম প্রধান 

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়ায় সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়াকে সংবর্ধনা

নিউইয়র্ক সিটির দুটি প্রধান ইউনিয়ন মেয়র পদে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সমর্থন

দীর্ঘ এক যুগ পর যশোর টাউন হল মাঠে বাণিজ্য মেলার জমজমাট আয়োজন

অবরোধে নাশকতার প্রস্তুতির অভিযোগে ওয়ার্ড ছাত্রলীগ নেতা আটক

জগন্নাথপুরের হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার ২৯ লক্ষ টাকার ভূমি ক্রয় চুক্তি স্বাক্ষর

প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলের ১৯ জেলার তছনছ অবস্থা

সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : চসাসের আলোচনা সভায় বক্তারা

যুক্তরাস্ট্র আ.লীগের শহীদ নূর হোসেন দিবসের ৩৭’তম বার্ষিকী পালন

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক অবৈধভাবে কর্তনকৃত বাঁশ জব্দ