বাংলাদেশ সকাল
সোমবার , ২৫ নভেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে ফ্লাট কেনার নামে প্রবাসীর ৬৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৪ ১০:২০ অপরাহ্ণ

 

যশোর অফিস : যশোরের আব্দুল করিম নামে এক সৌদি প্রবাসীর ফ্লাট কেনার নামে ৬৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক প্রতারক চক্রের বিরুদ্ধে। এর সাথে প্রবাসীর অসুস্থ স্ত্রীকে কিডনি প্রতিস্থাপনের নামে ১৫ লক্ষ টাকা হাতিয়ে তাকে আটকে রেখে পুনরায় মুক্তিপন আদায়ের অভিযোগ রয়েছে। উপায় না পেয়ে প্রবাসী আদালতের দারস্থ হয়েছেন।

অভিযুক্তরা হলেন, রাজধানীর বাড্ডা এলাকার নুর মোহাম্মদ মজুমদারের ছেলে মোঃ তানভির হাসাম রাকিব (২৮), নুর মোহাম্মাদের স্ত্রী মনুর জাহান (৫৫), মেয়ে মোছাঃ নারগিছ (৩৫), বাড্ডা বালুর চর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ইছাহাক সরকার (৫০), টুটুল সরকার (৪২) ও মিরপুর এলাকার মোঃ আলাউদ্দীন রয়েল (৩০)।

ভুক্তভুগী যশোর জেলার কোতায়ালী থানার চুড়ামন কাটি এলাকার আশরাফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ চাকুরির সুবাদে সৌদি আরবে ছিলেন বলে জানা গেছে।মামলা সুত্রে জানা যায়, সৌদি থাকা কালীন অভিযুক্তেদের সাথে পরিচয় হয় প্রবাসী আব্দুল করিমের ।এরপর তিনি দেশে আসার পর ঘটনার নয় মাস আগে ঐ পরিবারের এক মেয়ের সাথে বিয়ে করেন।

বিয়ের পর অভিযুক্তরা পরস্পর আত্মীয় হওয়ার সুবাদে পাতে প্রতারনার ফাঁদ। এরপর প্রথম দফায় রাজধানীতে ফ্লাট কেনার নামে নগদ ৬৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে তার স্ত্রী হজ্ব পালন করে আসার পরে অসুস্থ হয়ে পড়ে। ওই সময় তাকে কিডনি প্রতিস্থাপনের নামে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক চক্র । এরপর থেকে তার স্ত্রীকে আটকে রেখে পুনরায় মুক্তিপন দাবী করছেন প্রতরক চক্র বলে অভিযোগ তার। ভুক্তভোগী আব্দুল করিম বলেন, সৌদি থাকা কালিন সময়ে পরিচয় হয় মামলার আসামীদের সাথে ।

পর তিনি তার তিনি দেশে এসে তাদের সাথে সম্পর্কে জড়িয়ে ওই পরিবারের মেয়েকে বিয়ে করেন। এরপর থেকে তারা বিভিন্ন কৌশলে তারা টাকা হাতিয়ে নিতে থাকে। বর্তমানে তার অসুস্থ স্ত্রীকে আটকে রেখে তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। এর মধ্যে দুই দফায় খুইয়েছেন ৮০ লক্ষ টাকা। এছাড়া বর্তমানে একটি সুত্র থেকে মোটা অংকের অর্থ দাবী করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে আদালত মামলাটি আমলে নিয়ে ২০২৫ সালের ১৯ জানুয়ারি আসামী সহ ভিক্টিমদের আদালতের হাজির হওয়ার নির্দেশনা দিয়েছে।বিষয়টি নিয়ে অভিযুক্তদের সাথে কথা বলার জন্য একাধিক বার যোগাযোগ করলে তাদের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য তাদের নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খুলনায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের নেতা কর্মী গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

রেলের ধাক্কায় দুমড়ে মুচড়ে মাইক্রোবাস; অল্পের জন্য রক্ষা পেলো যাত্রীরা

১৭ দিন ধরে থানা হাজতে ছাগল

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পোকখালী ইউপিকে হারিয়ে ঈদগাঁও ইউপির বিজয় 

পাহাড় কাটা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আয়ুব মিয়াজীর উপর সন্ত্রাসী হামলা, বিচারের দাবিতে মানববন্ধন

শেরপুরে জেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর বিরুদ্ধে  সামাজিক যোগাযোগ অপপ্রচারের প্রতিবাদে পথসভা ও মানববন্ধন 

খুলনার কয়রায় সুন্দরবনে প্রবেশ করার অপরাধে আটক ১৪ জেলে

পাইকগাছায় দখল ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী