বাংলাদেশ সকাল
সোমবার , ১০ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১০, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর:

যশোরের চৌগাছায় পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর বাঁশের আঘাতে স্ত্রী রেকসোনা খাতুন (৩৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী সিজার ওরফে রাকিব পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নারায়নপুর গ্রামের সিজার ওরফে রাকিবের সঙ্গে প্রায় ১০-১২ বছর আগে পেটভরা গ্রামের নাজমা খাতুনের বিয়ে হয়। তাদের এক ছেলে সন্তান রয়েছে। তবে বিয়ের ৭-৮ বছর পর স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হলে নাজমা খাতুন পিত্রালয়ে চলে যান এবং বর্তমানে ঢাকায় বসবাস করছেন।

এরপর সিজার ওরফে রাকিব উপজেলার আন্দুলিয়া গ্রামের রেকসোনা খাতুনকে বিয়ে করেন। তাদের সংসার ভালো চললেও, প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান নিয়ে দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। পারিবারিক দ্বন্দ্বের জেরে সোমবার সকাল ৮টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিজার ওরফে রাকিব বাঁশ দিয়ে রোকসোনাকে আঘাত করেন এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গ্রামের চৌকিদার জামাত আলী জানান, ‘প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে বাঁশের আঘাতে রোকসোনার মৃত্যু হয়েছে। ।

নারায়নপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন বলেন, ‘সকালে শুনলাম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে এমন মর্মান্তিক ঘটনা সত্যিই দুঃখজনক।

এ বিষয়ে থানার নবাগত অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে, তবে তাকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার ভোরে উপজেলার পাতিবিলা গ্রামে ছেলের হাতে পিতা খুন হওয়ার পর দু’দিনের ব্যবধানে এলাকায় আরও একটি হত্যাকাণ্ড ঘটলো। স্থানীয়রা মনে করেন, পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের কারণে এমন নৃশংস ঘটনা বাড়ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন’র প্রথম জানাযা নামাজে হাজারো মুসল্লী  

না’গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত মাহাবুবকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা

সাহেবগঞ্জ বাজারের রাস্তা পূণঃ নির্মাণ শুরু

ইউপিডিএফ সন্ত্রাসীগোষ্ঠির হাতে তিন বাঙ্গালী জখম

বিএনপি’র পকেট কমিটি বাতিলের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ 

শার্শায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বাগমারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে শপথ নিলেন আ’লীগ নেতৃবৃন্দ

জগন্নাথপুরে ট্রাক সহ ভেঙ্গে পড়লো বেইলি ব্রিজ, নিখোঁজের দুই ঘন্টা পর উদ্ধার-২ 

এক রূপে বহুরূপী প্রতারণা!

এক রূপে বহুরূপী প্রতারণা!

ঝিনাইদহে গনহত্যার বিচার, শিক্ষা কারিকুলাম বাতিল ও জাতীয় করণের দাবীতে শিক্ষকদের মানববন্ধন