বাংলাদেশ সকাল
শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে মশার উপদ্রবে জন জীবন অতিষ্ঠ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৫, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর:

যশোর শহরে মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে। সন্ধ্যা নামতেই শহরের বিভিন্ন এলাকায় মশার অত্যাচারে বসবাস দুর্বিষহ হয়ে উঠছে। বাসাবাড়ি থেকে শুরু করে অফিস, বাজার এবং শিক্ষাপ্রতিষ্ঠান—সবখানেই মশার উৎপাত বেড়ে গেছে।

যশোর শহরের বাসিন্দারা অভিযোগ করছেন, মশার কামড়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ভোগান্তিতে পড়ছেন। অনেকে মশা তাড়ানোর জন্য কয়েল, স্প্রে ও ইলেকট্রিক ব্যাট ব্যবহার করলেও তাতে খুব একটা কাজ হচ্ছে না।

স্থানীয়রা জানিয়েছেন ড্রেন ও জলাবদ্ধ জায়গাগুলোতে মশার বংশবিস্তার একাধি বেড়ে গেছে। ড্রেন ও জলাশয় নিয়মিত পরিষ্কার না হওয়ায় এবং পৌরসভার মশা নিধনের কার্যকর উদ্যোগ না থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

যশোর জেলার পৌরসভার এক কর্মকর্তা জানান, মশা নিয়ন্ত্রণে শিগগিরই ফগিং কার্যক্রম চালানো হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু ফগিং নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে মশা নিধন কার্যক্রম পরিচালনা করতে হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, মশাবাহিত রোগ থেকে বাঁচতে বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা, মশার উৎপত্তিস্থল ধ্বংস করা এবং রাতে মশারি ব্যবহার করা জরুরি।

মশার আক্রমণ থেকে যশোর, শহরবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যেন এই সমস্যা থেকে অতি দ্রুত মুক্তি পাওয়া যায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে আদালত চত্বরে সাংবাদিকদের উপর হামলা ও তথ্য চাওয়ায় সমকালের সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদে অবস্থান কর্মসুচী

ছবি হাতে কেঁদে কেঁদে মেয়ে হত্যার বিচার চাইছেন বৃদ্ধ বাবা

গুরুদাসপুরের নিখোঁজ মফিজুলের দুই বছর পর লাশ উদ্ধার 

কানাডায় ট্রাম্পবিরোধী মার্ক কার্নির দলের জয়লাভ 

মুসামিয়া বুদ্ধি বিকাশ অটিষ্টিক বিদ্যালয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

আজীবন সদস্যদের ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতিতে ইউকে গ্রেটার সিলেটকে এগিয়ে নেওয়ার ঘোষণা

ডাসার উপজেলার গোপালপুরে দুঃস্তদের মাঝে কম্বল বিতরন

নির্দলীয়, নিরপেক্ষ নির্বাচনের দাবীতে সীতাকুণ্ডে যুবদল ছাত্রদলের মিছিল

টিকটককে ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

চিরিরবন্দরে তরুনীকে সংঘবদ্ধ গণধর্ষণ, অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন