নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়ায় মাদক সেবন করাকে কেন্দ্র করে লাঠির আঘাতে ইকলাস মোল্লা (৪৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইকলাস উপজেলার বুধুপুর গ্রামের ইজাহার মোল্লার ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, মাদক সেবন করাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় তারেক নামে এক যুবকের সাথে কথা কাটাকাটি হয় ইকলাসের। একপর্যায়ে তারেক লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানিয়েছেন, মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তর জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




















