মোঃ তরিকুল ইসলাম সুজন, ভ্র্যাম্যমান প্রতিনিধি :
যশোর সদর উপজেলায় সেনাবাহিনী ও কোতয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ২৫ এপ্রিল, শুক্রবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সুত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও কোতয়ালী মডেল থানা পুলিশের যৌথ সমন্বয়ে যশোর সদর উপজেলার চাউলিয়া ও রামনগর গ্রামে অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলেন, (১) ছালমা বেগম ( ৪০), স্বামী- সাইদুল, গ্রাম- চাউলিয়া, উপজেলা- যশোর সদর, জেলা- যশোর। (২) মোসাঃ ফাতেমা (৩৬), স্বামী- জাবেদ আলী, গ্রাম- রামনগর, উপজেলা- যশোর সদর, জেলা- যশোর। (৩) মোঃ মিরাজুল ইসলাম(২২), পিতা- মোঃ শওকত আলী, গ্রাম- ঘোড়াগাছা, উপজেলা- যশোর সদর, জেলা- যশোর। (৪) মোঃ আমিনুল্লাহ (২৭), পিতা- মোঃ আজিজুল হাকিম, গ্রাম- নরেন্দ্রপুর, উপজেলা- যশোর সদর, জেলা- যশোর।
এ সময় আটককৃতদের কাছ থেকে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজা, নগদ ৬৪,৮০০ টাকা ও গাঁজা মাপার টি১ মেশিন উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।




















