বাংলাদেশ সকাল
বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে রেক্টিফাইড স্পিরিটসহ গ্রেফতার এক এবং মাদক সেবনের দ্বায়ে দুইজনকে কারাদন্ড 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক পৃথক অভিযানে  রেক্টিফাইড স্পিরিটসহ একজনকে গ্রেফতার এবং মাদক সেবনের দ্বায়ে দুইজনকে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

২০/১১/২০২৪ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘খ’ সার্কেল কর্তৃক যশোর জেলার মনিরামপুর থানাধীন কালার হাট বাজারস্থ ক্লিনিক মোড় চাঁচড়া-টু-রাজগঞ্জ বোডের পশ্চিম পাশে পার্শ্বে জার্মান হোমিও হল নামীয় দোকানঘরে সময় দুপুর ১২:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ৮০ (আশি) বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। ঘটনাস্থল হতে আসামী মোঃ আব্দুর রহিম (৫৫) কে গ্রেফতার করা হয়।

ধৃত আসামী ঝিকরগাছা থানার ফারাসাতপুর গ্রামের মৃত আঃ মজিদ এর ছেলে। উক্ত ঘটনায় উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

একই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেল কর্তৃক চৌগাছা থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় দুইজন আসামীকে গ্রেফতার করেন। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোছাঃ তাসমিন জাহান আসামীদ্বয়কে ১৫ দিন করে কারাদন্ড এবং ৮২০ টাকা ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম নাসিব ও এনপিও’র উদ্যোগে উৎপাদন, উৎপাদনশীলতার শীর্ষক সেমিনার

নাটোরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

নেই নিবন্ধনের কাগজ তবুও বিবাহ পড়াতেন কথিত কাজী আবু হানিফা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইলেন লিটন 

ইউপিডিএফ সন্ত্রাসীগোষ্ঠির হাতে তিন বাঙ্গালী জখম

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ৮ম মৃত্যুবার্ষিকী

জলঢাকায় মাইক্রবাসে তল্লাশি; ১৭ কেজি গাজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার 

বেহাল দশা ঈদগাঁওর হাজীরকুম সড়কের !

শ্বশুর বাড়ীতে স্ত্রীকে জবাই করে হ’ ত্যার চেষ্টা; স্বামী আটক