বাংলাদেশ সকাল
বুধবার , ৩ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে শিশু অপহরণ ও অশ্লীল ভিডিও তৈরি চক্রের দুইজন ডিবির জালে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩, ২০২৪ ১১:৩৮ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন (ব্যুরো প্রধান, যশোর): যশোরে এক শিশুকে অপহরণ করে তাকে দিয়ে অশ্লীল ভিডিও তৈরী করে তা ফেসবুকে প্রচার করে টাকা হাতানো চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামের সুজন কুমার দাসের ছেলে রাজীব কুমার দাস ও মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার নয়া দীঘির পাহাড় এলাকার মৃত মোহাম্মদ আলীর মেয়ে বিথী আক্তার। তারা দুজনেই যশোর শহরের বেজপাড়া এলাকার একটি বাড়িতে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করতেন। আর ওই বাড়িতে থেকেই নানা ধরণের অপকর্ম করে বেরাতেন। এসময় তাদের কাছথেকে তিনটি মোবাইল ফোন ও তাতে থাকা পর্নোসাইড পরিচালনা অসংখ্য প্রমাণপত্র উদ্ধার করা হয়।

 

ডিবির এসআই মফিজুল ইসলাম বলেন, গত ২৭ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার কাতুলি গ্রামের এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়। এ ঘটনায় ফুলপুর থানায় সাধারণ ডায়েরি করে শিক্ষার্থীর পরিবার। পরবর্তিতে পুলিশের কাছে খবর আসে ওই শিশু যশোরে অবস্থান করছেন। তার প্রেক্ষিতে যশোরের ডিবির এলআইসি টিম অনুসন্ধান শুরু করে। শেষশেষ সোমবার রাত ১০ টা ৪৫ মিনিটে বেজপাড়ার ওই বাড়িতে অভিযান চালিয়ে ওই দুইজন আটক ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আসামিরা পেশাদার পর্নোগ্রাফি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে নারী ও শিশুদের প্রলোভনের দেখিয়ে অপহরণ করে তাদের দিয়ে পর্নোভিডিও তৈরী করে তা প্রচারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রোমাঞ্চকর বিজ্ঞাপন দিয়ে ঘন্টা চুক্তি ওইসব মেয়েদের কথা বলিয়ে টাকা উপার্জন করেন। তাদের অন্যতম ব্যবসায় হচ্ছে অন-লাইনে সেক্স সার্ভিস পরিচালনা করা। এ ঘটনায় ওই ভিকটিমের পিতা ফুলপুর থানায় ও যশোরের কোতোয়ালি থানার ডিবির এসআই পর্নোগ্রাফি আইনে পৃথক আরেকটি মামলা করেছেন। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে ডিসি অফিসের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী গুলিবিদ্ধ

যশোরের চিহ্নিত প্রতারক দেলোয়ার গাজীপুর থেকে গ্রেফতার

কালকিনিতে আদালতের নির্দেশ উপেক্ষা করে ভবন নির্মান

আত্রাইয়ে খতিয়ান ভূক্ত জমি অবৈধভাবে ভোগ দখলের অভিযোগ

যশোরে ‘বাংলাদেশ সকাল’ এর তৃতীয় বর্ষে পদার্পণ উদযাপন 

সাতক্ষীরার নলতায় গুলিবিদ্ধ ব্যবসায়ী, অস্ত্রসহ ছিনতাইকারীকে ধরলেন মহিলা 

ঝিনাইদহে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ আটক -৩

গঙ্গাচড়ায় রাতভর অভিযানে ১৮ জুয়াড়ী ও যুবলীগ সদস্য গ্রেফতার

আমতলীতে মহিলা কলেজ প্রভাষকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

পূর্বপরিকল্পনা অনুযায়ী স্ত্রী মীম কে শ্বাসরোধ করে হত্যা; স্বামী গ্রেফতার