বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে শুদ্ধাচার কৌশল ও এসডিজি বাস্তবায়নে কর্মশালা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১২, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ

 

যশোর অফিস : যশোরে জেলা প্রশাসকের সভাকক্ষ অমিত্রাক্ষর-এ জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভিষ্ট বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় ও সনাক টিআইবি’র আয়োজনে আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আজাহরুল ইসলাম।

এসময় জেলা প্রশাসক বলেন, “শুদ্ধাচার শব্দটির মধ্যেই এর মাহাত্ম লুকিয়ে আছে। আমাদের ব্যক্তিগত, পরিবারিক ও সামাজিক পরিসরে শুদ্ধ আচার চর্চা করাই হলো শুদ্ধাচার। তিনি বলেন, বাংলাদেশে ২০২৪-এ ছাত্র-জনতার যে অভ্যূত্থান হয়েছে, তা আমাদের একটি বিশাল সুযোগ সৃষ্টি করে দিয়েছে। একটি বিষয় মনে রাখতে হবে, যে ধরণের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন, তার জন্য ততটুকু সময় তাকে দিতে হবে। আজকের কর্মশালায় আমরা সবাই নিজ নিজ দপ্তরের একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করবো। আমাদের প্রচেষ্টা থাকবে আজকের প্রণীত কর্মপরিকল্পনা স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদি বাস্তবায়ন করা।”

প্রধান টপিকের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং এসডিজি বিষয়ে একটি শিক্ষামূলক ভিডিও প্রদর্শন করেন টিআইবি সিভিক এনগেজমেন্ট বিভাগের সমন্বয়কারী কাজী শফিকুর রহমান।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন-সনাক সদস্য ড. মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন অধ্যাপক নওশাদ বানু, অ্যাডভোকেট কামরুন্নাহার কমা, অধ্যাপক তরিকুল ইসলাম, অধ্যাপক সুরাইয়া শরীফ, ইয়েস সদস্য রিয়া আফরিন তরু, রুবেল হোসেন, ওসমান গণি, জুবায়ের হোসেন, তানিয়া আক্তার মিলি, সুমা সরকার, রেজা ও অন্যান্যরা।

কর্মশালাটি সঞ্চালনা করেন টিআইবি খুলনা ক্লাস্টারের সমন্বয়কারী মো: ফিরোজ উদ্দিন এবং টিআইবি যশোরের এরিয়া কোঅর্ডিনেটর মো: আব্দুল হালিম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বগুড়া ৬ ও ৪ আসনে জয়ী নৌকা

পাইকগাছার কালিনগর ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে ১৩ গ্রামের মানুষ

সিরাজগঞ্জের তাড়াশের সড়াতলা ধানকুন্টি থেকে মাদারজানি হয়ে মাধাইনগর পর্যন্ত রাস্তা পাকা করনের দাবী

শার্শায় ২৫০ বোতল ফেনসিডিল সহ আটক এক

ফুলতলার আটরা শেখ পাড়া মাদ্রাসা ও এতিমখানার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ডিমলায় অনুষ্ঠিত হল পাট বীজ চাষীদের প্রশিক্ষন কর্মশালা 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডিবি পরিচয়দানকারী হুমায়ুন পতিতালয় হতে গ্রেফতার 

কালকিনিতে পরকীয়া বাঁধা দেয়ার জেরে হামলা; আহত -৩

বেনাপোল সীমান্তে ১৭টি সোনার বিস্কুট সহ আটক ১