বাংলাদেশ সকাল
শুক্রবার , ২১ জুলাই ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে সংঘবদ্ধভাবে ছিনতাইকারীর কবলে সাবেক ট্রাক শ্রমিক নেতা, আটক ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২১, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ

নাসিম রেজা, যশোর॥ যশোরে সংঘবদ্ধভাবে ছিনতাইকারীর কবলে পড়েছেন ট্রাক শ্রমিক ইউনিয়ন (৯১৮) এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান ছোট। পরে ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করে স্থানীয় জনতা। ঘটনাটি যশোর সদরের বকচর এলাকায় ঘটে।

থানায় অভিযোগ সুত্রে জানা যায়, আসামী ১। মোঃ অনিক (৩২), পিতা- মৃত সিরাজুল ইসলাম, সাং হুশতলা কবরস্থান পাড়া, ২। মোঃ রাব্বি (৩০), পিতা অজ্ঞাত, সাং- বকচর চৌধুরী পাড়া, ৩। মোঃ আশিক ওরফে ফয়সাল(৩২), পিতা- অজ্ঞাত, সাং- বকচর বিহারী কলোনী, নয়ন প্লাস্টিক এর পিছনে, ৪। মোঃ সোহেল (বেড়ে সোহেল), পিতা- অজ্ঞাত, সাং- বকচর খাঁ পাড়া সর্ব থানা কোতয়ালী, জেলা-যশোর ২১ শে জুলাই রাত ১:১৫ ঘটিকার সময় বকচর এল মার্কেটের সামনে যশোর খুলনা মহাসড়কের উত্তর পার্শ্বে ওৎ পেতে থাকে।

এ সময় গাড়ি ব্যবসায়ী ও সাবেক সাধারণ সম্পাদক ট্রাক শ্রমিক ইউনিয়ন (৯১৮) মোঃ লুৎফর রহমান ছোট, ও তার ট্রাক ড্রাইভার মোঃ মানিক সহ স্থানীয় আবুল কাশেমের উপস্থিতিতে অভিযোগে নাম উল্লেখকারী আসামীগণ সহ ৪/৫ জন এসে অবৈধ অস্ত্র ও ধারালো চাকু সহ মোঃ লুৎফর রহমান ছোটকে শারীরিক আঘাত করে কাছে থাকা ৪৩,৮০০ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের আর্তচিৎকারে স্থানীয় উপস্থিত থাকা জণগন অভিযোগে বর্ণিত ৩ নং আসামী মোঃ আশিক ওরফে ফয়সাল(৩২) কে আটক করে। এ সময় অন্যান্য আসামী পালিয়ে যায়।

স্থানীয়দের সাথে আলাপ কালে জানা যায়, ছিনতাইকারীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ।

পরে ঐ রাতেই অভিযোগকারী মোঃ লুৎফর রহমান ছোট যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসাপাতালে চিকিৎসা গ্রহণ করে থানায় অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জঙ্গিদের গোলাগুলিতে ৮ র‌্যা‌ব সদস্য আহত, বিপুল অস্ত্রসহ গ্রেফতার ২০

অভয়নগরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন 

শেরপুরে সরকারী মহিলা কলেজ ছাত্রী-শিক্ষকের অনৈতিক প্রেম: অতঃপর বিয়ে!

রংপুরে বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের ফসল -প্রেসক্লাব রংপুরের কমিটি বরখাস্ত; সাংবাদিকদের সদস্য হওয়ার দ্বার উন্মোচিত 

রাণীশংকৈলে সাধারণ পাঠাগারের ঐতিহাসিক ৭ই মার্চ পালন

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ 

নরসিংদীতে ধান ক্ষেত থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

যৌতুকের দাবিতে পুলিশ স্বামীর বিরুদ্ধে মারপিটের অভিযোগ স্ত্রী’র

শেরপুরে অষ্টমীতলা আন্ত:জেলা বাস টার্মিনাল এর শুভ উদ্বোধন

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত