মোঃ তরিকুল ইসলাম সুজন, ভ্র্যাম্যমান প্রতিনিধি :
যশোরে মাদকসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। ২৩ শে এপ্রিল ২০২৫ যশোর শংকরপুরস্থ গোলপাতা রেললাইন সংলগ্ন এবং রেলস্টেশন সংলগ্ন এলাকা অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা সেবনের উপকরণ, মদের খালিবোতল ও নগদ টাকাসহ ৪ জনকে আটক করে।
২৩ এপ্রিল রাত আনুমানিক ৮:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত ৫৫ এফ আই ইউ এর এফ এস কর্পোরাল জলিল এর তথ্যের ভিত্তিতে সৈনিক সাকিল এর সহোযোগিতায় এবং ২ ইবি এর ক্যাপ্টেন সারতাজ এর নেতৃত্বে শংকরপুর গোলপাতার পিছনে রেললাইন সংলগ্ন এলাকা হতে মাদক ব্যাবসায়ী ১। মোঃ রহিদ পিতাঃ মৃত আক্কেল ঢালী, গ্রামঃ গারোয়ান পট্টি, পোষ্ট + থানা- কোতয়ালী ও ২। মোঃ শেখ মোঃ আসিফ, পিতাঃ মোঃ শহিদুল ইসলাম, গ্রামঃ শংকরপুর ইসাহাক সড়ক, পোষ্টঃ চাচড়া, থানাঃ সদর, সর্ব জেলাঃ যশোরকে আটক করে।
এ সময় তাদের নিকট হতে ৩০০ গ্রাম গাঁজা ও নগদ ১৪২০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানের সময় মাদক ব্যবসায়ী ২জন কে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সতর্ক করার জন্য আটক করা হয় মোঃ মোহাম্মদ রফিকুল ইসলাম সাবুকে। তিনি শংকরপুর ইসাহাক সড়ক এলাকার মৃত আবু সাদেক সরদার এর ছেলে।
একই রাতে যশোর রেল স্টেশন এলাকা থেকে মাদক ব্যবসায়ী আছমা, স্বামি: মোঃ হোসেন (মরা), গ্রামঃ রেলগেট, থানাঃ যশোর সদর জেলাঃ যশোরকে আটক করা হয়।
এ সময় তার নিকট হতে, গাজা ১০০গ্রাম, নগদ ৮১৪৪০ টাকা, মদের খালি বোতল ১ টি ও ইয়াবা সেবন করার যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য উদ্ধার অভিযান শেষে আসামি এবং মাদকদ্রব্য সামগ্রী যশোর সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।




















