বাংলাদেশ সকাল
রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে ১৬১টি গির্জায় আলোকসজ্জার মধ্যে দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড় দিন পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২২ ১১:৩৫ অপরাহ্ণ

যশোর থেকে মোঃ শফিকুল ইসলাম॥ আজ ২৫ ডিসেম্বর রবিবার শুভ বড় দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন। এই পবিত্র দিনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথেলহেমে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করে, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশু জন্ম নিয়েছিলেন। অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীরাও আজ দিনটি আনন্দ—উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে পালন করবে।

যশোর জেলায় ১৬১টির বিভিন্ন গির্জায় আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। নগরীর গির্জা ও বড় বড় হোটেল আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। পাঁচতারকা বিভিন্ন হোটেলে বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছে বড়দিনের। আজ রাত ১২.১মিনিটে যিশু খ্রিস্টের জন্মদিনে যশোরে ঐতিহ্যবাহী ১৫০ বছরের পুরাতন ক্যাথলিক গির্জায় কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ক্যাথলিক গিজার্র পালক নরেন জে. বৈদ্য, গিজার্র সভাপতি প্রশান্ত বিশ্বাস, গেগোরী সরদারসহ হাজার হাজার ভক্ত অনুরাগীরা।

বড়দিন উপলক্ষে শহরের খড়কির খ্রিস্টানপল্লিতে এখন উৎসবের আমেজ। বিভিন্ন বাড়ির সামনে লাগানো হয়েছে সুসজ্জিত ক্রিসমাস—ট্রি, যিশুর জন্মস্থান নাজেরেথের গোয়ালঘরের অনুকরণে তৈরি বাঁশের চৌকোনা বাক্স আর বড় লাল তারা। গির্জার পুরোটা জুড়ে সাজানো হয়েছে বর্ণিল আয়োজনে। চারিদিকে সাজসাজ রব। বড়দিনের একটা অন্যতম আকর্ষণ হলো উপহার দেওয়া ও পাওয়া। সাধারণত ক্রিসমাস ট্রির নিচে উপহারগুলো পরিবারের প্রত্যেকের নাম লিখে রেখে দেওয়া হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ২ ইটভাটার মালিককে কাঠ পোড়ানোর দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা 

কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করে জেল হাজতে প্রেরণ   

শ্যামনগরে দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ সচেতনতা প্রচারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং সেচ্ছাসেবী দল গঠন

বিভিন্ন আয়োজনে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

নাটোরে খড় বোঝাই নসিমনে পেট্রোল বোমা 

সীতাকুণ্ডে বেড়িঁবাধে মাছ ধরতে গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রের মৃত্যু

চৌকস অফিসার ইনচার্জ ফারুক হোসেনের দক্ষতায় ৬ মাসে ১৬৩ টি মামলার নিষ্পত্তি

ঝিকরগাছায় সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, সাতক্ষীরা থেকে অভিযুক্ত গ্রেপ্তার

প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলের ১৯ জেলার তছনছ অবস্থা

রাণীশংকৈলে গনহত্যা দিবস পালিত