বাংলাদেশ সকাল
বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে ৬ বছর পর পাগলা শাহীন হত্যা মামলা দায়ের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : ৬ বছর পরে যশোর রাজারহাট এলাকার পাগলা শাহিনকে হত্যার অভিযোগে আদালতে মামলা হয়েছে। রামনগর ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ এবং মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমা খানমসহ ১০জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পাগলা শাহিনর বোন সদর উপজেলার রামনগর গ্রামের মৃত শুকুর মোল্যার মেয়ে ফারজানা ইয়াসমিন শান্তা এই মামলাটি করেছেন।

বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এই ঘটনায় আর কোন মামলা হয়েছে কিনা ১০টি কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য মণিরামপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

অন্য আসামিরা হলেন, রামনগর গ্রামের শাহাজাহান আলীর তিন ছেলে আলাউদ্দিন মুকুল, টুটুল ও টিপু, মৃত আজগর আলীর ছেলে আনোয়ার হোসেন, নিজাম উদ্দিনের দুই ছেলে নাসির ও পারভেজ, মৃত মোস্তফা দাফাদারের ছেলে মোহিত ও মণিরামপুর উপজেলার কাশিমনগর গ্রামের আহাদ আলীর ছেলে মামুন।

বাদী ফারজানা ইয়াসমিন শান্তা মামলায় বলেছেন, তার পাগলা শাহিনের সাথে আসামিদের রাজনৈতিক বিষয় নিয়ে পূর্ব বিরোধ ছিলো। সে কারণে আসামিরা একাধিকবার পাগলা শাহিনকে হত্যার জন্য চেষ্টা করে। ফলে জীবন বাঁচাতে পাগলা শাহিন তার বোন মণিরামপুরের নাদড়া গ্রামে ভগ্নিপতি আবুল কাসেমের বাড়িতে আশ্রয় নেন। ২০১৮ সালেল ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা নাদড়া গ্রামে আবুল কাসেমের বাড়িতে প্রবেশ করে। এসময় অস্ত্রের মুখে ওই বাড়ির লোকজনদের জিম্মি করে পাগলা শাহিনকে জোর পূর্বক তুলে নিয়ে একটি মাইক্রোবাসে চলে যায়। বিভিন্ন স্থানে খোঁজখর নিয়েও তার কোন সন্ধান পাননি বাদী এবং তার পরিবার। ১৩ সেপ্টেম্বর ভোরে মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রামস্থ্য এআর জুট মিলের কাছে একটি ঝোপের ভিতরে পাগলা শাহিনের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শালিখা থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে ওইদিনই মামলা করে পুলিশ। তদন্ত শেষে ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি আদালতে চুড়ান্ত রিপোর্ট দাখিল করে তদন্ত কর্মকর্তা। কিন্তু এই ব্যাপারে বাদী পক্ষ মণিরামপুর থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। ফলে বাধ্য হয়ে গতকাল আদালতে এই মামলাটি করেছেন।

উল্লেখ্য পাগলা শাহিন প্রয়াত সদর উপজেলা যুবলীগের সাধালন সম্পাদক আলমগীর হোসেন হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পশ্চিম বাকলিয়া’য় চোরা সেলুর ত্রাসের রাজত্ব; লালন করে কিশোর গ্যাং

বরিশাল রেঞ্জের ডিআইজির আমতলী পুজা মন্ডপ পরিদর্শন

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ  

পাথরঘাটায় নির্বাচনী সহিংসতায়  প্রার্থীসহ আহত ৩০, আটক-৯

অসহায় শীতার্তদের মাঝে পাবনা পুলিশ সুপার 

৪৬ লাখ টাকা প্রতারণার অভিযোগে মামলা, যশোরে আটক ২ 

গরু মোটা তাজা করণে ভাগ্য খুলছে আত্রাইয়ের পারিবারিক খামারিদের

মুহাররম ও পবিত্র আশুরার তাৎপর্য ও ফজিলত উপলক্ষে বৃটেনের কার্ডিফে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ডিমলায় ব্যবসায়ীর গায়ে ফুটন্ত তেল ঢেলে দিলো দুর্বৃত্তরা

ঈদগাঁওতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত