বাংলাদেশ সকাল
শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর আদালতের নতুন জিপি মোহাইমেন ও পিপি সাবু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : যশোরের আদালতে নতুন জেনারেল প্রসিকিউটর (জিপি) শেখ আব্দুল মোহায়মেন ও পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু।

যশোর জেলা ও দায়রা জজ আদালতে নতুন নিয়োগপ্রাপ্ত জিপি, পিপি, বিশেষ পিপি, অতিরিক্ত পিপি ও সহকারী পিপিদের তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সলিসিটর অনু বিভাগের উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো: মাহরুফ হোসাইন সাক্ষরিত যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো এক পত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি হয়েছেন আব্দুল লতিফ লতা। এ আদালতের সহকারী পিপি হয়েছেন ডেজিনা ইয়াসমিন। একই সাথে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি হয়েছেন একেএম হাসানুর রহমান আসাদ ও সহকারী পিপি হয়েছেন শাহানারা সুলতানা রিনা।

বিশেষ জজ আদালতের পিপি আমিনুর রহমান ও সহকারী পিপি হয়েছেন আনিছুর রহমান পলাশ।

এছাড়া অতিরিক্ত সরকারী কৌঁশলী হয়েছেন তিনজন। তারা হলেন, আব্দুর রউফ খান,শহীদুল আলম খান ও মাহমুদা খানম।

উল্লেখ্য, গত ২০ মে আইন মন্ত্রণালয়ের উপ-সলিসিটর (জিপি/পিপি) সানা মো. মাহ্রুফ হোসাইন সাক্ষরিত আরেক পত্রে যশোর জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে ২য় বারের মত নিয়োগ দেয়া হয় আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম ইদ্রিস আলীকে। এছাড়া সরকারি কৌসুলি (জিপি) হিসেবে নিয়োগ পান জাহিদুল ইসলাম সুইট। একই সাথে ৩ জন স্পেশাল পিপি, ১২ জন অতিরিক্ত পিপি ও ৪১ জন এপিপি নিয়োগ দেয়া হয়। এ ছাড়া অতিরিক্ত সরকারি কৌসুলি হিসেবে ৪ জন ও সহকারী সরকারি কৌসুলি হিসেবে আরও ১২ জন নিয়োগ দেয়া হয়। সাত মাসের মাথায় ওই নিয়োগ বাতিল করে পুনরায় আইন কর্মকর্তাদের নিয়োগ দেয়া হলো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

এখন আমাদের জনগণের সেবা করার সুযোগ আছে কিন্তু সবসময় সেই সুযোগ থাকবে না -মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

বিশ্ব শিশু দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক শিশু সংগঠন ‘কচি কন্ঠের আসর’- এর সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন

শৈলকুপায় পুকুর খনন করে মাটি বিক্রির অপরাধে জরিমানা

ডাসারে সরকারি জমি দখল করে পাঁকা ভবন নির্মাণ; প্রশাসনের রহস্যজনক ভূমিকা

‘সিকান্দার’ নিয়ে বিচলিত নন সালমান

নেই পাশে যার,সমাজ সেবা আছে তার,বাস্তবায়নে কাজ করছে সমাজসেবা -সীতাকুণ্ড ইউএনও রফিকুল

রাউজানে নিহত প্রবাসীর ঘরে তালা; দিশেহারা এলাকাছাড়া পরিবার

দর্শনার্থীদের আগমনে মুখরিত ফুলের রাজধানী গদখালী

সাতক্ষীরায় হরিণের মাংস সহ গ্রফতার ২ 

পাবনায় মোটরসাইকেল ও ইজিবাইক’র মুখোমুখি সংঘ’র্ষে নি’ হত ২