বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর কারাগারে এক কারারক্ষীকে মারপিটের অভিযোগে আর এক কারারক্ষী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ণ

যশোর অফিস: যশোর কেন্দ্রীয় কারাগারে এক কারারক্ষীর উপর হামলার অভিযোগে আরেক কারারক্ষীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কারা কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই কারারক্ষীসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। অভিযুক্ত কারারক্ষী রিয়াজুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। অপর দুই আসামিরা হলেন, বহিরাগত আক্তারুল ইসলাম ও আলী আহম্মেদ।

মামলাটি করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের আরেক কারারক্ষী আল আমিন। তিনি বর্তমানে কারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। অন্যদিকে, আসামি রিয়াজুল খুলনা কারাগারে কর্মরত।

বাদী আলামিনের অভিযোগ, গত বুধবার দুপুরে তিনি কারা বিদ্যালয়ে অবস্থান করছিলেন। এমন সময় আসামিরা এসে আকস্মিকভাবে তার উপর হামলা চালায়। তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। পরবর্তীতে অন্যরা এসে তাকে উদ্ধার করে। পরে বিষয়টি কারাকর্তৃপক্ষকে জানানো হয়। একই সাথে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম বলেন, বিষয়টি অপ্রত্যাশিত। রিয়াজুল কারারক্ষী হলেও তিনি ৫ দিনের ছুটি পাঁচমাস পার হলেও এখনো খুলনা কারাগারে যোগদান করেন নি। এরমাঝে তিনি যশোরে এসে বহিরাগতদের নিয়ে কারারক্ষীর উপর হামলা চালিয়েছেন । ফলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলপুরের বিভিন্ন ইউনিয়নে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদের পথসভা

মসিক মেয়র টিটু’র উদ্যোগে প্রায় ২৫০০ নাগরিক পাচ্ছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

বদলগাছীতে গাঁজার ট্রাক হরিলুট

পাঁচবিবিতে হত্যা মামলার ৩ পালাতক আসামী গ্রেফতার

সাপ্তাহিক গণবাংলার সম্পাদক এড. আতাউর রহমান শামীমের মৃত্যুতে প্রবাসী সাংবাদিকদের শোক 

বিশ্ব ভালোবাসা দিবসে পর্যটন কেন্দ্র মুজিব নগর পর্যটন শূন্য

দেবহাটায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

কালকিনিতে আ.লীগের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭

দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

রাণীনগরে সোনালী এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন