বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনের সিদ্ধান্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ

 

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছা উপজেলার ৭নং নাভারণ ইউনিয়নের নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন ও যশোর নাগরিক অধিকারের দেয়া পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যশোরের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান।

তথ্য অনুসন্ধানে জানা যায়, যশোর-বেনাপোল (এন-৭০৬) জাতীয় মহাসড়কে বিভিন্ন স্থানে বিদ্যমান মরাগাছ ও ঝুকিপূর্ন ডালপালা কর্তনের বিষয়ে নাভারণ হাইওয়ে থানা- ২২০/২৪নং স্মারকের শুক্রবার (২৫ এপ্রিল) প্রশাসক, জেলা পরিষদ, যশোর, বরাবর লিখিত আবেদন করেন অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন। আবেদনে তিনি আরও বলেন, যশোর সড়ক বিভাগাধীন যশোর বেনাপোল (এন-৭০৬) একটি গুরুত্তপূর্ণ জাতীয় মহাসড়ক। উল্লেখিত জাতীয় মহাসড়কের উভয় পাশে বিভিন্ন স্থানে বেশকিছু শতবর্ষী মরাগাছ ও ঝুঁকিপূর্ণ ডাল-পালা রয়েছে। প্রায় সময় শতবর্ষী গাছের ডালপালা ভেঙ্গে পথচারী ও যানবহনের ক্ষতি হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে ঝড় ও বৃষ্টিপাতের ফলে যে কোন সময় উক্ত মরাগাছ ও ঝুঁকিপূর্ণ ডালপালা ভেঙ্গে পড়ে যে কোন ধরনের অনাকাঙ্খিত দুর্ঘটনা ও যান-মালের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জন্য উক্ত মরাগাছ ও ঝুকিপূর্ণ গাছ ডাল-পালা জরুরী ভিক্তিতে অপসারণ/কর্তন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বিশেষ ভাবে অনুরোধ করেন। জেলা পরিষদ, যশোর বিষয়টি আমলে নিয়ে সোমবার (২৮ এপ্রিল) এর জেপর্য/প্রকৌঃ/বিসংউ/গ-৯(২০১৮)-১৯৩নং স্মারকের মাধ্যমে জানা যায় হাইওয়ে পুলিশ খুলনা অঞ্চল, খুলনা এর ২৫-০৪-২০২৫ তারিখের নাভারণ হাইওয়ে থানা-২২০/২৪ নং স্মারক ও নাগরিক অধিকার আন্দোলন, যশোর এর আহবায়ক মাষ্টার নূর জালাল ও সমন্বয়ক শেখ মাসুদুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে যশোরের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে উক্ত মরাগাছ ও গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কর্তন, অপসারণ করে জেলা পরিষদের ডাকবাংলো চত্ত্বরে সংরক্ষণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন বলেন, আমার আবেদনের উপর যশোর-বেনাপোল (এন-৭০৬) মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনের সিদ্ধান্ত গ্রহণ করায় যথাযথ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। চলতি বর্ষা মৌসুমে ঝড় ও বৃষ্টিপাতের ফলে যে কোন সময় উক্ত মরাগাছ ও ঝুঁকিপূর্ণ ডালপালা ভেঙ্গে পড়ে যে কোন ধরনের অনাকাঙ্খিত দুর্ঘটনা ও যান-মালের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে এ অঞ্চলের মানুষেরা রক্ষা পাবে জানতে পরে আমার খুবই আনন্দ হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে কলেজ শিক্ষককে মারধরের অভিযোগ 

আমতলীতে চেতনানাশক ঔষধ মেশানো খাবার খেয়ে ৫ জন হাসপাতালে

দেবহাটায় সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিমের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

ঈদগাঁঁও রশিদ আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

সুনামগঞ্জে দোয়ারাবাজারে মাদকসহ ব্যবসায়ী আটক 

বরগুনার আমতলীতে বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় উপজেলা আ. লীগের সা: সম্পাদক সহ ৮জন জেল হাজতে

গঙ্গাচড়ায় ধুলিঝড় ও দমকা হাওয়ায় লণ্ডভণ্ড ঘরবাড়ি; আক্রান্ত কয়েক একর জমির ফসল

রামগড়ে হকি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার 

বাগমারায় আলু চাষী ও ব্যবসায়ীদের আস্থার ঠিকানা সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ

ডিমলায় নবম শ্রেণির ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ; ২ জন গ্রেপ্তার