ডেস্ক নিউজ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজা সহ ২ জন আসামীকে গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে সাঁজা প্রদান করেছে।
শনিবার, ১৪ জুন যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন শেখহাটি মসজিদ মোড় এবং বেজপাড়া পূজার মাঠ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ সৈকত ইসলাম (২০), পিতা- মৃত মুকুল ঢালী , মাতা- মোছাঃ বিউটি বেগম , সাং-ঘোপ জেল রোড বেলতলা ,থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর এবং জিৎ বিশ্বাস (১৯), পিতা-বিপুল বিশ্বাস, মাতা- পুষ্পরানি বিশ্বাস , সাং- বেজপাড়া পূজার মাঠ , থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর।
গ্রেফতারকৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত খান আসামী জিৎ বিশ্বাস (১৯) কে ১২০ (একশত বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড এবং আসামী মোঃ সৈকত ইসলাম (২০) কে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৬৫০/- (ছয়শত পঞ্চাশ) টাকা অর্থদণ্ড আরোপ করেন।




















