বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যাত্রীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ

 

রাজশাহী ব্যুরো :

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশন কাউন্টার থেকে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। আজ সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন জানান, ‘যারা কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন, তাদের কাউন্টার থেকেই টাকা ফেরত দেওয়া হয়েছে। আর যারা অনলাইনে টিকিট কেটেছেন, তাদের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হবে।

তিনি আরো জানান, সোমবার দিবাগত মধ্যরাত থেকে কর্মবিরতির কারণে ট্রেন বন্ধ রয়েছে। তবে মঙ্গলবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার উদ্দেশে ছয়টি ট্রেন ছিল দাঁড়িয়ে ছিল। তবে এসব ট্রেন ছেড়ে যায়নি।

উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতার নিরসন না হওয়ায় গতকাল মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভুরুঙ্গামারীতে ইয়াবা সহ এক যুবক আটক 

সাতক্ষীরা-আশাশুনি সড়কে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

রাণীশংকৈলে জামায়াতে ইসলামীর আদর্শ শিক্ষক সমাবেশ উপলক্ষে আলোচনা সভা

ঈশ্বরদীতে অজ্ঞাত অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১লা বৈশাখ উদযাপন

ইউপিডিএফ সন্ত্রাসীগোষ্ঠির হাতে তিন বাঙ্গালী জখম

ঐতিহাসিক ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘর’ ভাংচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে লন্ডনে হাইকমিশনের সামনে প্রবাসীদের বিক্ষোভ

ভারতীয় নৌবাহিনী ও এনসিবি’র অভিযানে ২২০০০ হাজার কোটি টাকার মাদকসহ পাঁচ পাক নাগরিক গ্রেফতার 

শেরপুরে ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলায় আসামি চার শতাধিক  

বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার