সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকা হাওর পারের সন্তান এবং সবচাইতে জনপ্রিয় সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার বলেন, আমাকে আপনারা বিগত ৭ জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে বীজয়ী করে জননেত্রী শেখ হাসিনার বিশ্বাসকে অক্ষুন্ন রেখেছেন সেজন্য আমি আপনাদের নিকট চিরকৃতজ্ঞ। আমি শপথ নেওয়ার আগেরদিন এখানকার প্রশাসন তরিগরি করে পি আইসি কমিটি গঠন করেছে, কি জন্য করেছে তা আমার বোধগম্য নয়। আমি পিছনে ফিরে থাকাতে চাইনা, আপনারা সব সময় সজাগ থাকবেন কারন আমাদের বিরুদ্ধে ৭ তারিখের আগেও ষড়যন্ত্র হয়েছে এখনো ষড়যন্ত্র হবে। ষড়যন্ত্র কারীদের বেরীবাদের কাজ দেওয়া হয়েছে। হাওরের বেরীবাদ নিয়ে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে যেন কেউ দোষারোপ করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। কেউ ষড়যন্ত্র করে আমাদের উপর দোষ চাপাবে তা মানা হবেনা। কারো অবহেলায় কোন ষড়যন্ত্রের কারনে হাওরের বেরীবাদের সমস্যা হলে তার দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে নিতে হবে।আমি আপনাদের অভিযোগের কথা নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবো। কৃষকের স্বপ্ন এবং হাওরের বেরী বাঁধ নিয়ে কেউ গাফিলতি করলে তা সহ্য করা হবেনা।
মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন বাজারে গনসংযোগ করে লামাগাও বাজারে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার গনমানুষের নেতা নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার, বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, একলাছুর রহমান তারা, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান শামিম আখন্জি, সাবেক চেয়ারম্যান জহুর আলম,সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান ভোরহান উদ্দিন, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন, মিয়া হোসেন,ডালিম মিয়া,উপজেলা আওয়ামী লীগ সদস্য আজিজুল হক, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন দ্বীপক প্রমুখ।




















