বাংলাদেশ সকাল
শনিবার , ২৭ জানুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যুক্তরাজ্যে পারমাণবিক বোমা মোতায়েন করছে আমেরিকা, পাল্টা হুঁশিয়ারি রাশিয়ার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধি: ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।খবর বাপসনিউজ।

আমেরিকা এই পারমাণবিক বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় ফেলা বোমার চেয়ে তিন গুণ শক্তিশালী।

আমেরিকার সেনা সদর দপ্তর পেন্টাগনের গোপন নথির বরাত দিয়ে শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধের অবসান হয়। স্নায়ুযুদ্ধ ঘিরে মস্কোর তরফ থেকে হুমকির অবসান হলে ২০০৮ সালে ব্রিটেন থেকে পারমাণবিক বোমা সরিয়ে নেয় ওয়াশিংটন।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করলে পশ্চিমাদের সঙ্গে মস্কোর উত্তেজনা চরমে পৌঁছায়। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা সামরিক জোট ন্যাটো তৎপরতা জোরদার করে। সামরিক ব্যয় কয়েক গুণ বাড়িয়ে দেয় ইউরোপ ও আমেরিকা। একই সঙ্গে বিভিন্ন পারমাণবিক কেন্দ্র আধুনিকায়নের দিকে মনোযোগ দেয় তারা। এরই অংশ হিসেবে ব্রিটেনে ফিরছে মার্কিন পারমাণবিক বোমা।

টেলিগ্রাফ বলছে, যুক্তরাজ্যের সাফোকের বিমানঘাঁটি আরএএফ লেকেনহেথে পারমাণবিক বোমা মোতায়েন করতে চাইছে যুক্তরাষ্ট্র। এ জন্য সেখানে নতুন অবকাঠামো নির্মাণের চুক্তি করেছে। এই বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বাহিনী জাপানের হিরোশিমায় যে পারমাণবিক বোমা ফেলেছে তার চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী। এর আগে স্নায়ুযুদ্ধের সময় এই ঘাঁটিতে পারমাণবিক বোমা মোতায়েন করেছিল মার্কিন সরকার।

উল্লেখ্য, মার্কিন পারমাণবিক বোমা মোতায়েনের পরিকল্পনা ভালোভাবে নেয়নি রাশিয়া। তারা বলছে, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাকে উসকানি হিসেবে দেখবে মস্কো। একই সঙ্গে তা মোকাবিলায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের প্রত্যাশা, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে -প্রধান উপদেষ্টা 

আ.লীগের দখলে মাঠ, মানুষ হাওয়া ভবন দেখতে চাইনা-ভূমিমন্ত্রী 

আলহাজ্ব আহমেদুর রহমান এর ১৮ তম মৃত্যু বার্ষিকী পালিত 

আমতলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ভারতে সংশোধিত ওয়াকফ আইন স্থগিত

ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে রাজশাহীতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ 

পিডিবির বৈদ্যুতিক লাইন সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর আবেদন; বেহাল দশার কারনে প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা

সাহিত্য ও গবেষণায় বিশেষ সম্মাননা পেলেন শফিকুল ইসলাম খোকন 

ভূরুঙ্গামারীতে জাহাঙ্গীর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ 

রাণীনগরে দ্বন্দ্বে মাথার চুল হারালো রোজিনা