বাংলাদেশ সকাল
সোমবার , ৩ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যুক্তরাষ্ট্রকে খনিজ চুক্তির প্রস্তাব পুতিনের  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র :

ওয়াশিংটনের ওভাল অফিসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে যে খনিজ চুক্তি হওয়ার কথা ছিল তা তাদের উত্তপ্ত বাক্যবিনিময়ের দরুণ বাতিল হয়েছে। তবে এতে যুক্তরাষ্ট্রের হতাশ হাবার কোনো কারণ নেই। কেননা ইতিমধ্যেই সেই বিরল খনিজ সম্পদের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে সহযোগিতা করার ইঙ্গিত দিয়েছেন তিনি। খনিজ চুক্তির বিষয়ে পুতিনের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

এতে বলা হয়, ভাইরাল হওয়া ওই ভিডিওতে পুতিনকে বলতে শোনা গেছে, পৃথিবীর বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত রাশিয়া। পুতিন বলেন, আমরা আমাদের যুক্তরাষ্ট্রের অংশীদারদের সঙ্গে এ বিষয়ে সহযোগিতপূর্ণ পথ প্রশস্ত করব। যখন আমি ‘অংশীদার’ বলি তার অর্থ শুধু সরকার এবং তার প্রশাসনকে বুঝায় না। এর মধ্যে বেসরকারি কোম্পানিগুলোও অন্তর্ভুক্ত থাকবে। যদি তারা একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

পুতিন বলতে চাইছেন যে, ইউক্রেনের তুলনায় আরও বেশি খনিজ সম্পদের মালিক রাশিয়া। তিনি বলেন, ইউক্রেনের তুলনায় রাশিয়ার কাছে এই ধরনের (পৃথিবীর বিরল খনিজ) সম্পদ উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে। এখানে বলে রাখা ভালো বিরল খনিজ সম্পদ মজুদকারী দেশগুলোর মধ্যে রাশিয়ার অবস্থান বেশ উঁচুতে।

পুতিন বেশ কিছু অঞ্চলের নাম উল্লেখ করেছেন। যেগুলোর মধ্যে রয়েছে মুরমানস্ক, ককেশাস অঞ্চল, ইরকুটস্ক অঞ্চল, ইয়াকুটিয়া এবং টুভাসহ আরও প্রধান প্রধান অঞ্চল। তিনি বলেন, এসব সম্পদ অর্জনে বিশালাকার বিনিয়োগ প্রয়োজন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার ইচ্ছা পোষন করেছেন পুতিন।

২০২২ সালে ইউক্রেনে হামলার পর যেসকল অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া সেসব অঞ্চলেও খনিজ সম্পদ রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র চাইলে সেখানেও রাশিয়ার অংশীদার হতে পারবে।

হোয়াইট হাউসে গত শুক্রবার জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে এক উত্তেজনাপূর্ণ বৈঠকের পর পৃথিবীর বিরল ওই খনিজ সম্পদের বিষয়টি নিয়ে আলোচনা তুললেন পুতিন। ওই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে দুই নেতার মধ্যে বেশ উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ওই বৈঠকে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হওয়ার কথা ছিল। তবে তাদের উত্তেজনাপূর্ণ বৈঠকের পর তা ভেস্তে গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর আত্রাইয়ে সিভিডিপি সমিতি ভূক্ত সমবায়ীদের মাসিকযৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিআইপি কাজী এরতেজা হাসানকে বিএমএসএস’র সম্মাননা স্মারক প্রদান 

গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সংস্কারে মার্কিন অব্যাহত সহায়তা কামনা প্রধান উপদেষ্টার

টানা তৃতীয়বার মেয়র হিসেবে শপথ নিলেন জননেতা মতিয়ার রহমানের 

যশোরে করোনা পরীক্ষার ২২ লক্ষাধিক টাকা হজম ! আটকে গেছে ৩ জনের পেনশন

খাগড়াছড়িতে ১০ কোটি টাকার গাঁজা গাছ ধ্বংস 

ঠাকুরগাঁওয়ে দীর্ঘ দুই যুগ পর আবারও চালু হলো রেশম কারখানা

ইসলামাবাদে চলাচলের রাস্তা দখল : ভোগান্তি চরমে

বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা (ভিডিপি) বাহিনী

ফুলপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত