বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জনমত সমীক্ষায় ৩টি গুরুত্বপূর্ণ প্রদেশে ট্রাম্পকে টেক্কা কমলার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজ: আর তিনমাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। তাঁর পরিবর্তে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বেছে নিয়েছে ডেমোক্র্যাটরা। প্রতিপক্ষ প্রাক্তন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে প্রাক নির্বাচনী সমীক্ষায় তিনটি গুরুত্বপূর্ণ প্রদেশে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের থেকে চার পয়েন্ট এগিয়ে গেলেন কমলা। অথচ অতীতের সমীক্ষায় বাইডেন প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকাকালীন ওই প্রদেশগুলিতে বরাবর টক্কর দিচ্ছিলেন রিপাবলিকান নেতা ট্রাম্প। অনেক ক্ষেত্রে আবার বাইডেনের থেকে এগিয়ে ছিলেন প্রাক্তন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সেদিক থেকে হোয়াইট হাউস দখলের লড়াইয়ে কমলার জনপ্রিয়তা বৃদ্ধিকে ইতিবাচক হিসেবেই দেখছেন ডেমোক্র্যাট কর্মী-সমর্থকরা।

৫ ও ৯ আগস্টের মধ্যে উইসকনসিন, পেনসিলভেনিয়া এবং মিশিগানের ১ হাজার ৯৭৩ ভোটারদের নিয়ে প্রাক নির্বাচনী সমীক্ষা চালিয়েছিল নিউইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজ। ওই সপ্তাহেই মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে নিজের রানিং মেট হিসেবে ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। সমীক্ষা অনুযায়ী, কমলার পক্ষে গিয়েছে ৫০ শতাংশ সমর্থন। ৪৬ শতাংশ সমর্থন পেয়েছেন ট্রাম্প। অর্থাৎ, রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর থেকে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট পদপ্রার্থী কমলা। অর্থনীতি এবং অভিবাসন ইস্যু সমাধানের ক্ষেত্রে এখনও এগিয়ে রয়েছেন ট্রাম্প। গর্ভপাতের ইস্যুতে অবশ্য তাঁকে ২৪ পয়েন্ট পিছনে ফেলে দিয়েছেন কমলা। ডেমোক্র্যাটদের বিশ্বাস, এর সাহায্যেই অ্যারিজোনা এবং উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ প্রদেশে ভোটারদের মন জয় করা সম্ভব হবে। ওয়াকিবহাল মহলের মতে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উইসকনসিন, পেনসিলভেনিয়া এবং মিশিগান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন

টাকার প্রভাবে তীর হারাতে পারে শ্রীরামপুরের নৌকা

দেবহাটায় দূর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক অনুষ্ঠান 

৪৮ ঘন্টার মধ্যে পুত্র খুনের প্রধান আসামি পিতা গ্রেফতার 

কালকিনিতে ককটেল হা’ মলায় আহত প্রবাসীর মৃ’ ত্যু

নানা কার্যক্রমে এগুচ্ছে সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার 

পশ্চিম বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে

ইটাখোলা-কটিয়াদী সড়কে নিরাপত্তাহীনভাবে সড়ক উন্নয়নের কাজ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

তাহিরপুরে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদে’র বৃক্ষরোপণ

বদলগাছীতে জাতীয় স্হানীয় সরকার দিবস পালিত র‍্যালীসহ আলোচনা সভা