বাংলাদেশ সকাল
রবিবার , ৩ মার্চ ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যুক্তরাষ্ট্র আ.লীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক এড. আতাউর রহমান শামীমের প্রয়াণে প্রধানমন্ত্রী ও প্রবাসীদের শোক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও সাপ্তাহিক গনবাংলা সম্পাদক, মৌলবীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য,কুলাউড়ার কৃতি সন্তান, রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে কফি খেতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আতাউর রহমান শামীম বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন।

তিনি ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান শামীম রাজনৈতিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৮ সালে সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন। দেশ এবং প্রবাসের সবার সুপরিচিত মুখ এডভোকেট আতাউর রহমান শামীম (৬৩) গত ২৯ ফেব্রুয়ারি ২০২৪,বৃহস্পতিবার রাত সাঁড়ে ৯টায় ঢাকা বেইলী রোডের রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মান্তিক ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে— রাজিউন)। খবর বাপসনিউজ।

তিনি মৃত্যুকালে স্ত্রী, একমাত্র কন্যা সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আমেরিকার নিউইয়র্কের জ্যাকসন হাইটস কাছে বসবাসরত তার স্ত্রী ও একমাত্র কন্যা কিছুদিন আগে বাংলাদেশে এসে ঢাকার বাসায় অবস্থান করছেন।

এডভোকেট আতাউর রহমান শামীমের প্রয়াণে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, আওয়ামী লীগনেতা এমএ করিম এবং প্রবাসীদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম, উপদেষ্ঠা ড. প্রদীপ কর, উপদেষ্টা হাজী শফিকুল আলম, উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, আমেরিকার মূলধার সংগঠন কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকানস্ -এর চেয়ারম্যান মোহাম্মদ আলী সিদ্দিকী, সেক্রেটারী জেনারেল মন্জুর চৌধুরী, আওয়ামী লীগনেতা এম এ করীম, এডভোকেট শাহ মোঃবখতিয়ার, কায়কোবাদ খান, ফারুক হোসাইন, সাংবাদিক হেলাল মাহমুদ, জালাল ঊদদদীন জলিল, গিয়াস ঊদ্দিন আহমেদ, মাহবুবুর রহমান মিলন, ওসমান গনি, সুহাস বডুয়া, বিশ্বজিৎ সাহা, নুরুল ইসলাম বাঙালি, ইসলাম উদ্দীন পংকি, আবদুস শহিদ নান্নু ,খন্দকার দেলওয়ার হোসেন, দেলওয়ার মানিক, রুমানা আক্তার প্রমূখ রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।

ভয়াবহ এই আগুনের ঘটনায় মারা যাওয়াদের মধ্যে ২৩ জনের মরদেহ এরইমধ্যে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাপসনিউজকে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

এতে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সেনাবাহিনী কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রী

শেরপুর জেলার ন্যায্য উন্নয়নের দাবিতে নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত 

যশোরে আনন্দ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাতের দায়ে মামলা

বসিরহাটের এম পি হাজী নজরুল ইসলামের পরলোকগমণ : বিভিন্ন মহলের শোক প্রকাশ

মেয়াদ পূর্তির আগেই নব নির্বাচিতদের চেয়ারম্যান পরিষদ দখলের অভিযোগ 

গৌরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে লড়বেন সোমনাথ সাহা 

বর্জ্য সংগ্রহে ক্লিন সিটি ময়মনসিংহের সাথে চুক্তি স্বাক্ষর মসিকের

যুবলীগ নেতা এইচ এম ফারুক এর নেতৃত্বে ময়মনসিংহে শান্তি সমাবেশ 

শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত