শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ ঝিনাইদহে আইনজীবীদের সাথে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী,র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার(১২এপ্রিল) দুপুরে ঝিনাইদহ বার ভবনের নীচতলায় বারের সাধারন সম্পাদক মো:আকিদুল ইসলামের পরিচালনায় সভাপতি মো: রবিউল ইসলামের সভাপতিত্বে আইনজীবিদের সাথে মতবিনিময় কালে প্রধান বিচারপতি বলেন, যে জজ বিচার বিক্রি করে সে জজ এর ছাড় নেই।
তিনি আরও বলেন, দুর্নীতি একটা ক্যান্সার, আমার হাতে ৫ টা আঙ্গুল আছে যদি ১টি আঙ্গুলে ক্যান্সার হয় তাহলে বড় চিকিৎসা হচ্ছে আঙুুল কেটে ফেলা। তাই যে জজ বিচার বিক্রি করে সে জজ কে আঙ্গুল হিসেবে কেটে ফেলতে আমি একটু দ্বিধাবোধ করবো না। একজন জজ যদি বিচারের মাধ্যমে একজনের সম্পদ অন্যজনের দিয়ে দেয় তাহলে সে ডাকাতের চেয়েও খারাপ। এমন অন্যায়ের জন্য আমরা যুদ্ধ করিনি। যদি কোন জজের বিরুদ্ধে এমন অভিযোগ পান জানালে সাথে সাথে ব্যবস্থা গ্রহন করবো।
তিনি আরও বলেন, বিষয়খালীর যুদ্ধ ইতিহাসের প্রথম সম্মুখ যুদ্ধ যা আমরা ভুলতে পারব না। ১৯৭১ সালে বিষয়খালী ব্রিজের এইপাশে মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছিলো।আর অপরপাশে পাকিস্তানী বাহিনীরা।সেখানে দীর্ঘ সময় পাকিস্তানী বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়েছিল যা আমাদের ভুলবার নয়।মতবিনিময় সভায় জেলা জজ নাজিমুদৌলা, জেলা আইনজীবি সমিতির সভাপতি রবিউল ইসলাম, সরকারি কৌশুলী বিকাশ কুমার ঘোষ, পিপি এ্যাড. ইসমাইল হোসেন এস এম মশিউর রহমান সহ অন্যান্য বক্তব্য রাখেন। এর আগে জেলা জজ আদালত প্রাঙ্গণে “ন্যায় কুঞ্জ” নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও গাছের চারা রোপন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।




















