রংপুর ব্যুরো: র্যাবের অভিযানে রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকা হতে মাইক্রোবাসে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে ৪৯৪ বোতল ফেন্সিডিলসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ০১ টি মাইক্রোবাস জব্দ করেছে র্যাব।
গতকাল ২২ শে আগস্ট অভিযান চালিয়ে ৪৯৪ বোতল ফেন্সিডিলসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ০১ টি মাইক্রোবাস জব্দের খবরটি নিশ্চিত করে র্যাব।
জানা যায়, ২২ আগস্ট ২০২৪ ইং তারিখ ০৮.৩০ঘটিকার সময় রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ধাপ, বাংলাদেশ ব্যাংক মোড়স্থ আরজুমান্দ ডেন্টাল হোম এর সামনে গঙ্গাচড়া টু রংপুরগামী পাকা রাস্তার উপর একটি মাইক্রোবাস তল্লাশী করে ৪৯৪ বোতল ফেন্সিডিলসহ ০২ (দুই) জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মাইক্রোবাস জব্দ করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় বহুদিন যাবৎ রংপুর-লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সূত্রের ভিত্তিতে তাদের উপর সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে র্যাব-১৩, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদেরকে সনাক্ত করতে সক্ষম হয় এবং মাদক ব্যাবসায়ী ১। মোঃ সাইফুল ইসলাম (২৮), পিতা-আব্দুস সালাম, ২। মোঃ কিসমত আলী (৩২), পিতা-মৃত রইছ উদ্দীন, উভয় সাং-উত্তর বালাপাড়া, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাটদ্বয়কে’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ তারা পরষ্পর যোগসাজসে রংপুর-লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধ মাদক ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রংপুর মহানগরীর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।




















