বাংলাদেশ সকাল
শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রংপুর-১ আসনে যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল-১, স্থগিত-৪ প্রাার্থীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুর-১ (গঙ্গাচড়া-আংশিক রংপুর সিটি করপোরেশন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাসহ বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের সবুজ প্রামাণিক, ওয়ার্কার্স পার্টির বখতিয়ার আহমেদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেনের মনোনয়নপত্র। রংপুরের ছয়টি আসনের মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে রংপুর-১ আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর জেলা প্রশাসকের হলরুমে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুদকের মামলা নিষ্পত্তির কপি না দেওয়ায় স্থগিত করা হয়েছে মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসানের নেতৃত্বে বাছাইকালে মসিউর রহমান রাঙ্গাসহ চারজনের দাখিল করা কাগজপত্রে অসঙ্গতি থাকায় মনোনয়ন স্থগিত করা হয়।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই প্রার্থীর দাখিল করা শতকরা এক ভাগ ভোটারের স্বাক্ষর সংবলিত স্বাক্ষর ভুল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

অপরদিকে এই আসনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম রাজু, জাতীয় পাটির প্রার্থী আসিফ শাহারিয়ারসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। রাঙার মনোনয়ন স্থগিতের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসান বলেন, “কাগজপত্র যাচাই-বাছাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। কাগজপত্র জমা দিলে যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে রংপুর-১ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জঙ্গিদের গোলাগুলিতে ৮ র‌্যা‌ব সদস্য আহত, বিপুল অস্ত্রসহ গ্রেফতার ২০

মামীর দেয়া গরম পানিতে ঝলসে গেল ভাগ্নি; পাশে দাঁড়ালেন মানবিক ওসি তদন্ত আজাহার আলী

ঈদগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

সীতাকুন্ডে মহসিন ফাতেমা সিদ্দিকী যুব ফাউন্ডেশনের উদ্যোগে কৃষি উৎপাদন বিষয়ক সেমিনার

রাণীশংকৈলে জামায়াতে ইসলামীর আদর্শ শিক্ষক সমাবেশ উপলক্ষে আলোচনা সভা

দক্ষিণ ঘনেশ্যাম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ভারতীয় শাড়ি-চাদর পুড়িয়ে জয়পুরহাটে জেলা নাগরিক কমিটির প্রতিবাদ 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ফ্যাশন হাউস ‘সিগনেচার কালেকশন’-এর প্রথম শাখা উদ্বোধন

ভুরুঙ্গামারীতে গ্রাম পুলিশ কতৃক গাঁজা উদ্ধার, ইউপি পরিষদে পুড়িয়ে ধ্বংস

২৭ অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর বিক্ষোভ মিছিলের ডাক